Lionel Messi

মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?

ড্রেসিংরুমে মেসির বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৪:৩৬

options
link
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?

বিশ্বকাপ ফাইনালে সংযুক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে (Argentina Football Team) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মরিয়া ডিফেন্স করেও দশজনে শেষরক্ষা হয়নি। নাকি ড্রেসিংরুমের গন্ডগোলের খেসারত দিতে হল? ভাইরাল ভিডিও ঘিরে বিস্ফোরক দাবি নেটিজেনদের। অতিরিক্ত সময়ে মেসির বক্তব্য শুনে অনেকেরই বক্তব্য, নিজেদের মধ্যে ঝামেলা বেঁধেছিল। অন্যদিকে, ম্যাচের পর মাঠে মারামারিতে লাল কার্ড দেখেছিলেন লিয়ান্দ্রো পারাদেস। সেটা মুছে দিয়েছে ফিফা।

Advertisement

নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার আগেই লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের আগে মেসিকে বলতে শোনা যায়, “সবাই শান্ত হও। শান্ত হও। শুধু ম্যাচের কথা ভাবো। যা হয়েছে, সব ভুলে যাও। শুধু খেলায় মনোযোগ দাও।” একই কথা তিনি বারবার বলেন। কী হয়েছিল এর আগে? যেটা মেসি ভুলে যেতে বলছেন? সেটাই অনেকের প্রশ্ন। তাহলে কি দলের মধ্যে ভাঙন ছিল? অনেকের মতে ম্যাচের আগে গন্ডগোল হয়েছিল। সেই জন্যই মেসি সবাইকে শান্ত করছিলেন।  এনজো বা পারাদেসরা হয়তো ঝামেলার কারণে অতি আগ্রাসী হয়ে খেলছিলেন।

Advertisement

যার ফলও ভুগতে হয়েছে। প্রথমে এনজোর লাল কার্ড। ফাইনালে হারের পর মাঠেই স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়ান লিয়ান্দ্রো পারাদেস। প্রথমে গার্সিয়ার গলা চেপে ধরেন তিনি। পরে স্পেনের গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। এই ঘটনায় তাঁকে লাল কার্ড দেখানো হয় বলেই জানা গিয়েছিল। কিন্তু এখন ফিফা নিশ্চিত করেছে, কোনও লাল কার্ড দেখানো হয়নি। ব্রিটিশ সংবাদসংস্থাকে ফিফা জানিয়েছে, লাল কার্ডটা ভুলভাবে রিপোর্ট করা হয়েছিল। প্রথমে সেটা ধারাভাষ্যকাররা সেটা দেখালেও পরে সেই লাল কার্ড মুছে ফেলা হয়। যদিও ফিফা জানিয়েছে, এই ঝামেলা নিয়ে আলাদা করে তদন্ত করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.