মহম্মদ কাদিরির বেতন না মেটানোয় মহামেডানকে (Mohammedan SC) ট্রান্সফার ব্যান করেছিল ফিফা। কাদিরির সেই অর্থ মিটিয়ে দেওয়ায় আপাতত সেই নির্বাসন উঠে যাচ্ছে মহামেডানের। ক্লাব সচিব ওয়াসিম আক্রম জানিয়েছেন, পরবর্তী ট্রান্সফার উইন্ডো খুললে তাঁরা নতুন ফুটবলার সই করাতে পারবেন। এবারে মহামেডান দলে কোনও বিদেশি ফুটবলার নেই। এই ট্রান্সফার ব্যান উঠে গেলে আই লিগের আগে নতুন বিদেশি ফুটবলার নিতে পারবে তাঁরা।
আরও পড়ুন:
সোমবার সরকারিভাবে ক্লাব তাঁবু থেকে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। অন্যদিকে সোমবারই ডুরান্ড কাপে নামতে চলেছে মহামেডান। প্রতিপক্ষ বাগপত এফসি। যুবভারতীতে সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ। এই মুহূর্তে ঘরোয়া লিগে দারুণ ছন্দে রয়েছে মহামেডান। তিনটি ম্যাচ খেলে দুটিতে জয়, একটিতে । ড্র করেছে তারা।
তবে প্রতিপক্ষ বেনারসের টিম বাগপত এফসিও প্রায় নতুন। মহামেডান কোচ মেহরাজউদ্দিনের সেরকম ধারণা নেই প্রতিপক্ষ সম্পর্কে। তাঁর বক্তব্য, “আমরা কলকাতা লিগে খেলে প্রস্তত হয়েছি। তবে আমাদের দলের অনেকেরই ডুরান্ডের মতো বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। বাগপত দলটাকে গতবার অল্প সময়ের জন্য দেখেছিলাম। এবার ওদের দল কীরকম, সেটা জানি না। তবে ফুটবলারদের বলেছি, প্রতিপক্ষ কীরকম সেসব না ভেবে নিজেদের সেরাটা দিতে।”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের