Mohun Bagan

জাতীয় শিবিরে যোগ মেহতাব-অনিরুদ্ধের, মহামেডান ম্যাচের পর যাবেন আরও ২ মোহনবাগান তারকা

মোহনবাগান শিবিরের দাবি, উইন্ডোর আগেই শিবির করলেও তারা চারজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে দেশের স্বার্থে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৪:১৭

options
link
জাতীয় শিবিরে যোগ মেহতাব-অনিরুদ্ধের, মহামেডান ম্যাচের পর যাবেন আরও ২ মোহনবাগান তারকা
অনিরুদ্ধ থাপা ও মেহতাব সিং। ফাইল ছবি।

শেষ পর্যন্ত জাতীয় শিবিরে ডাক পাওয়া বেশ কয়েকজন ফুটবলারদের ইতিমধ্যেই ছেড়ে দিল মোহনবাগান। শিবিরে আগেই গিয়েছিলেন অভিষেক সিং ও আপুইয়া। এদিন যোগ দিলেন আরও দুই ফুটবলার মেহতাব সিং ও অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ প্রায় দু’বছর পর জাতীয় দলে ডাক পেলেন। শেষবার ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলেছিলেন। তারপর চোটের জন্য বাইরে ছিলেন। চোটের জন্য জাতীয় শিবির যাচ্ছেন না রিকি মিতেই। টিমের সঙ্গে যোগ দিয়েছেন আশিক কুরুনিয়ন।

Advertisement

মোহনবাগান থেকে আরও দুই ফুটবলার মনবীর সিং ও সাহাল আবদুল সামাদ পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলার জন্য বেঙ্গালুরুতে যে শিবির হচ্ছে, তাতে ডাক পেয়েছেন। কিন্তু ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ মহামেডান ম্যাচ থাকায় ফেডারেশনের সঙ্গে কথা বলে এই সাহাল ও মনবীরকে পরে শিবিরে পাঠাবে বলে স্থির করেছে। যদিও ফিফা উইন্ডো শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোহনবাগান শিবিরের দাবি, উইন্ডোর আগেই শিবির করলেও তারা চারজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে দেশের স্বার্থে। বাকি দু’জনকেও এই ম্যাচের পরই ছেড়ে দেওয়া হবে। যদিও মুম্বই সিটি এফসির বর্তমান কোচ মানালো মার্কুয়েজ জাতীয় দলে ডাক পাওয়া সব ফুটবলারদের যোগ না দেওয়া নিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

এদিকে লিগের শেষ রাউন্ডের ম্যাচটি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। পাশাপাশি মঙ্গলবার থেকেই শিল্ডের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন জেমি ম্যাকলারেনরা। একটি প্রস্তুতি ম্যাচও ইতিমধ্যেই খেলেছে মোহনবাগান। সেই ম্যাচে সব বিদেশিদেরও ব্যবহার করেছেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। ডুরান্ডে ব্যর্থ হওয়ার পর আপাতত ঘরোয়া লিগ আর শিল্ডকেই পাখির চোখ করছে সবুজ-মেরুন ব্রিগেড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.