সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের চুক্তিপত্রে সই করে দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। স্প্যানিশ মিডিয়া মার্কার প্রতিবেদন অনুযায়ী দুসপ্তাহ আগেই নাকি রিয়ালের চুক্তিপত্রে সই করে দিয়েছেন ফরাসি সুপারস্টার। ২০২৯ পর্যন্ত রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তি বলেই খবর।
রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপে, তা নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদে (Real Madrid) এমবাপের পিঠে উঠতে চলেছে ১০ নম্বর জার্সি। ১ জুলাই থেকে এমবাপে সরকারি ভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হবেন বলেই প্রতিবেদনে লেখা হয়েছে।
[আরও পড়ুন: র্যাঙ্ক টার্নার বানিয়ে জিতেছে ভারত! সাংবাদিকের মন্তব্যের মোক্ষম জবাব দিলেন ক্ষুব্ধ রোহিত]
উল্লেখ্য, গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। এমবাপে খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রাক-চুক্তি চুক্তি ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাতে চলেছেন। শোনা যাচ্ছে, প্যারিস সাঁ জাঁ-র সতীর্থদের কাছ থেকে একপ্রকার বিদায় নিয়ে ফেলেছেন এমবাপে। তাঁর যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
[আরও পড়ুন: রাজকোট টেস্টের সেরা জাদেজা, মানতে না পেরে বড় মন্তব্য মঞ্জরেকরের]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর