পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলল হকি ইন্ডিয়া

সেই ম্যাচে ৭-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছিল ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১৫:৫১

options
link
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলল হকি ইন্ডিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়ার হারের দিন দেশবাসীকে স্বস্তি দিয়েছিল হকিতে ভারতের দুর্দান্ত জয়। ওয়ার্ল্ড হকি লিগ সেমিফাইনালের সেই ম্যাচে ৭-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছিলেন এসভি সুনীলরা। এবার সেই ম্যাচের উপর পড়ল ম্যাচ-ফিক্সিংয়ের ছায়া। পাকিস্তান হকি ফেডারেশনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলল হকি ইন্ডিয়া।

Advertisement

[২১ বছরে সেরা স্থান, ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে ভারত]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই পাক হকি ফেডারেশনের বিরুদ্ধে গড়াপেটার লিখিত অভিযোগ দায়ের করেছে হকি ইন্ডিয়া। তাদের অভিযোগ, লন্ডনে আয়োজিত ওই টুর্নামেন্টে গত ১৮ জুন পুল বি-র ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। আন্তর্জান্তিক হকি ফেডারেশনের সঙ্গে হাত মিলিয়ে সেই ম্যাচে গড়াপেটা করেছিল পাক ফেডারেশন।

[ডোপিংয়ের কলঙ্ক থেকে মুক্ত ‘স্পাইডারম্যান’ সুব্রত]

তবে হরমনপ্রীত সিং, তলবিন্দর সিং, আকাশদীপ সিংদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে দুরমুশ করতে সফল হয় ভারত। সেই টুর্নামেন্টেই ফের ২৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারায় মেন ইন ব্লু। সেই ম্যাচও ৬-১ গোলে জিতে নেয় ওল্টম্যান্সের দল। তবে কানাডার কাছে শেষমেশ ষষ্ঠস্থানে টুর্নামেন্ট শেষ করে দল। এখনও পর্যন্ত গড়াপেটা নিয়ে অভিযোগের বিষয়ে পাক ফেডারেশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.