প্রায় ২ কোটি টাকার ডিজিটাল অ্যারেস্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। নরেন্দ্রপুর থানায় এই সংক্রান্ত একটি মামলা হয় ২০২৪ সালে। হাই কোর্টের নির্দেশে এবার সেই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ দিনের মধ্যেই মামলার সমস্ত নথিও হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত বছর অর্থাৎ ২০২৫ সালে স্বতঃপ্রণোদিত একটি মামলায় সমস্ত ‘ডিজিটাল অ্যারেস্টে’র নামে তোলাবাজির মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কার্যত সেই নির্দেশ বিবেচনা করেই নরেন্দ্রপুরের মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।
সম্প্রতি জয়শ্রী রামকৃষ্ণন নামে এক ব্যক্তি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে ফেলে প্রায় ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেন তিনি। আজ, বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। মামলায় আদালতের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের রায়ের পর গোটা দেশে ডিজিটাল অ্যারেস্টের সমস্ত মামলার তদন্তভার সিবিআই করছে। এক্ষেত্রে এই মামলা কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে তুলে দেওয়াটাই যুক্তিযুক্ত বলে মনে করছে বলে জানায় আদালত।
আরও পড়ুন:
যদিও শুনানিতে প্রশ্নের মুখে পড়তে হয় ব্যাংক কর্তৃপক্ষকে। ঘটনার পর কেন ব্যাংকের তরফে কোনও গ্রিভান্স রিড্রেসাল পোর্টাল তৈরি করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর জবাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিতে হবে বলেও কড়া পর্যবেক্ষণ হাই কোর্টের।
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন