Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
TMC

ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু

সারা বছরই বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় পতাকা তৈরি করেন রাজু।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:১৭

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:১৭

options
link
ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু zoom
ফাইল ছবি।
Advertisement

সামনেই রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচন। হেভিওয়েট দুই কেন্দ্রে নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) প্রতীক ঘাসফুল ‘ফ্রিজ’ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ঘাসফুল প্রতীক দেওয়া যাঁরা তৃণমূলের পতাকা তৈরি করেন দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে তাঁদের মাথায় হাত পড়েছে। অনেকেই অন্যান্য রাজনৈতিক দলের পতাকার পাশাপাশি তৃণমূলের ঘাসফুল আঁকা পতাকা সারা বছর ধরেই প্রস্তুত রাখেন। দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে অনেকেই তৃণমূলের জোড়াফুল আঁকা এই পতাকা প্রস্তুত রেখেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁদের ব্যবসায় লোকসান দেখা দিয়েছে। তৃণমূলের প্রতীক ফ্রিজ হয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় অনেকের মাথাতেই হাত পড়েছে। যার মধ্যে রয়েছেন হাওড়ার উনসানির বাসিন্দা রাজু হালদার।

উপনির্বাচনের আগে তৃণমূলের ঘাসফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবার সরাসরি ধাক্কা হাওড়ার উনসানির পতাকা ব্যবসায়।

পরিবারের কয়েক প্রজন্মের পেশা পতাকা তৈরি। সারা বছরই বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় পতাকা তৈরি করেন তাঁরা। বাংলার বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের একাধিক রাজ্যেও তাঁদের তৈরি পতাকা যায়। সেই ব্যবসার অন্যতম বড় ভরসা ছিল তৃণমূলের ঘাসফুলের পতাকা। ফলে দলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এই প্রসঙ্গে রাজু হালদার বললেন, ‘‘প্রায় ৪ লক্ষ ঘাসফুলের পতাকা এখন স্টকে রয়েছে। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে অন্তত ৫০ হাজার পতাকা বিক্রি হবে বলে আশা করেছিলাম। কিন্তু কমিশনের সিদ্ধান্তের পর সেই হিসেব পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে। প্রতীকটাই যদি ব্যবহার করা না যায়, তাহলে তৈরি করে রাখা এই পতাকাগুলির কী হবে? শেষ পর্যন্ত ফেলে দিয়ে নষ্ট করা ছাড়া আর কোনও উপায় থাকবে কি না, সেটাই এখন আমাকে ভাবাচ্ছে।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Flag merchant Raju Haldar faces heavy losses amid the TMC flag and symbol freeze
পতাকা ব্যবসায়ী রাজু হালদার।

প্রসঙ্গত, উপনির্বাচনের আগে তৃণমূলের ঘাসফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবার সরাসরি ধাক্কা হাওড়ার উনসানির পতাকা ব্যবসায়। দলের দুই গোষ্ঠীর মধ্যে নাম ও প্রতীক নিয়ে বিরোধের জেরে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে পুরনো নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই। কমিশনের এই সিদ্ধান্তেই এখন কার্যত মাথায় হাত উনসানির পতাকা প্রস্তুতকারীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.