India vs Brazil

যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?

যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে বৃহস্পতিবার শহরে এসেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতায় এসে দুপুরেই যুবভারতী চলে গিয়েছিলেন সিবিএফএর প্রতিনিধিরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৯:০৯

options
link
যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?
যুবভারতীতে গিয়েছিলেন সিবিএফএর প্রতিনিধিরা।

যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে বৃহস্পতিবার শহরে এসেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতায় এসে দুপুরেই যুবভারতী চলে গিয়েছিলেন সিবিএফএর প্রতিনিধিরা। ঘুরে দেখেন মাঠ-প্র্যাকটিস গ্রাউন্ড। ফেডারেশনের তরফে জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল উপস্থিত ছিলেন। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু মাঠ দেখে খুব একটা সন্তুষ্ট নন ব্রাজিলের প্রতিনিধিরা।

Advertisement

মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরীক্ষার পর যুবভারতীতে ক্রীড়ামন্ত্রীর অফিসে আলোচনায় বসেন ব্রাজিল প্রতিনিধিরা। সেখানে ক্রীড়ামন্ত্রী জানান, ভারতের সেরা স্টেডিয়ামে ব্রাজিলকে ভালো খেলার সবরকম সুযোগ দেওয়া হবে। যদিও ব্রাজিল প্রতিনিধিরা মাঠ নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি। তাঁরা বলেন, ব্রাজিলের জাতীয় দলের সবচেয়ে কম দামি ফুটবলারটিরও ট্রান্সফার ফি ৫০ কোটি টাকা। এই অবস্থায় এই মাঠে খেলতে গিয়ে চোট পেলে ক্লাবের কাছে সমস্যায় পড়ে যাবে জাতীয় দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্রাজিলের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, মাঠের মান বাড়াতে হবে। প্র্যাকটিস গ্রাউন্ডের মানও। জানানো হয়, রবিবার ডুরান্ড ফাইনালের পর যুবভারতীর মূল মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ব্রাজিল ম্যাচের প্রস্তুতির জন্য। ব্রাজিলের প্রতিনিধিরা ফিরে যাচ্ছেন শুক্রবার রাতে। তারপর থেকেই জোরকদমে শুরু হবে ব্রাজিল ম্যাচের প্রস্তুতি। সেকারণে আইএসএলও পিছিয়ে যাবে বলে খবর। আগামী মরশুম ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি এখন বদলাতে পারে। নতুন খবর, ১৫ অক্টোবরের আগে প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা নেই।

Advertisement

উল্লেখ্য, ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্রাজিল ফুটবল দলের জেনারেল সুপারভাইজার সের্জিও দিমাস দে অলিভেইরা, মার্কেটিং ও অপারেশন ম্যানেজার হোসে ভিটর সেনেটোর দে পাওলা লিমা, প্রশাসক ভিনিসিয়াস বারোজো কস্তা, ফিওলজিস্ট গুইলহার্মে পাসোস রামোস এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্রুনো ম্যাজেই রেইস। মেসি-সফরের সময় যুবভারতীতে তৈরি হওয়া পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে ভারত-ব্রাজিল (India vs Brazil) ম্যাচে না হয়, সে ব্যাপারে আগেভাগেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.