সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে রবিবার এটিকে (ATKFC) খেলতে নামছে বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে। এবারের আইএসএলে শুরুটা দুর্দান্ত হলেও শেষ দুই ম্যাচে ব্যর্থতার জন্য লিগ টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে কলকাতার দলটির। ফলে ফসকে গিয়েছে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। তাই, এটিকে কোচ অ্যান্তোনীয় লোপেজ হাবাস চাইছেন, যে কোনও মূল্যে আইএসএলের ফাইনালে খেলতে।

হাবাস অবশ্য বেঙ্গালুরুকে (Bengaluru FC) যথেষ্ট সমীহ করছেন। তিনি জানিয়েছেন, “বেঙ্গালুরু দুর্দান্ত দল। ভারসাম্যযুক্ত। একইসঙ্গে লড়াকু। ট্রফির জয়ের ক্ষেত্রে ওরা অন্যতম ফেভারিট। তা ছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়ন। আমরা ওদের সমীহ করছি।” অন্যদিকে, বেঙ্গালুরু কোচ কুয়াদ্রাতও এটিকে সম্পর্কে রীতিমতো শ্রদ্ধাশীল। তিনি জানালেন, “এটিকে ভাল দল। উভয় দলই পরস্পরকে জানে। আমার মনে হয়, এই ম্যাচটা খুবই আকর্ষণীয় হতে চলেছে।”
[আরও পড়ুন: পাহাড়ে মোহনবাগানের সামনে ‘দুর্বল’ ট্রাউ, প্রতিপক্ষকে সমীহ করছেন ভিকুনা]
বেঙ্গালুরুর পক্ষে সুখবর, তাদের অধিনায়ক সুনীল ছেত্রী চোট সারিয়ে দলে ফিরছেন। অন্যদিকে, এটিকের প্রধান অস্ত্র প্রতিআক্রমণ। এক্ষেত্রে তাদের প্রধান ভরসা রয় কৃষ্ণ। রয় দুরন্ত ফর্মে রয়েছেন। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যাচটি হতে চলেছে দুই দলের কোচের মস্তিষ্কের লড়াই। বেঙ্গালুরুর আঁটসাঁট রক্ষণের সঙ্গে এটিকের আক্রমণভাগের লড়াইও দেখা যাবে এই ম্যাচে।
[আরও পড়ুন: পেনাল্টি সহায়, যুবভারতীতে চার্চিলের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল]
এটিকে লিগের শেষ দুটি ম্যাচে জিততে পারেনি। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে হাবাসকে। তাই অ্যাওয়ে ম্যাচ থেকে যদি জয় নাও আসে, অন্তত ড্র করে ঘরের মাঠে ফিরতে চাইবেন তিনি। তবে, কলকাতার দলটির প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে বেঙ্গালুরুর মাটিতে অন্তত একটি বা দুটি গোল করা। যাতে, অ্যাওয়ে গোলের খাতাটা শূন্য না থাকে।সেক্ষেত্রে রক্ষ্মণ শক্ত রেখে প্রতি আক্রমণই এই ম্যাচেও হাবাসের প্রধান অস্ত্র হতে চলেছে।তবে, এই মরশুমে রক্ষ্মণ একেবারেই ভাল খেলেনি এটিকের। সেক্ষেত্রে বেঙ্গালুরুর শক্তিশালী আক্রমণভাগকে রুখে দেওয়াটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে।
সর্বশেষ খবর
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে