Netherlands vs Japan Match Report

দু’বার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিয়েছে দল, তবু আক্ষেপ যাচ্ছে না জাপান কোচের

দু’বার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। কিন্তু এই ফলাফল খুশি করতে পারেনি জাপানের কোচ হাজিমে মোরিয়াসুকে। ম্যাচের পর কী বলেছেন তিনি?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৪:১৭

options
link
দু’বার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিয়েছে দল, তবু আক্ষেপ যাচ্ছে না জাপান কোচের zoom
নেদারল্যান্ডের বিরুদ্ধে ড্র করে খুশি নন জাপান কোচ। ছবি সংগৃহীত।

দু’বার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ (Netherlands vs Japan Match Report)। কিন্তু এই ফলাফল খুশি করতে পারেনি জাপানের কোচ হাজিমে মোরিয়াসুকে। সামুরাইদের লক্ষ্য ছিল ৩ পয়েন্ট পাওয়া, ম্যাচের পর সাফ জানালেন কোচ।

সাম্প্রতিক অতীতে ইংল্যান্ড, ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়েছে জাপান। গত বিশ্বকাপেও তারা জার্মানিকে হারিয়ে চমক দিয়েছিল। তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমার্ধে তাদের খেলা দেখে অনেক সমর্থকই অবাক হয়েছেন। জাপান মানেই আক্রমণাত্মক ফুটবল। কিন্তু টেক্সাসে প্রথমার্ধে তাদের সেই পরিচিত ছন্দ দেখা যায়নি। চোটের কারণে তাকুমি মিনামিনো ও কাওরু মিতোমার মতো হেভিওয়েট ফুটবলাররা না থাকায় হয়তো সমস্যা বেড়েছিল।

Netherlands vs Japan Match Report: Japan equalized just 6 minutes after conceding

বিরতির পর বদলে যায় খেলা। ৫১ মিনিটে নেদারল্যান্ডস এগিয়ে যায়। জাপান রক্ষণের ভুল কাজে লাগায় কমলা বাহিনী। ডান দিক থেকে আসা একটি ক্রসে ভার্জিল ভ্যান ডাইক হেড করে গোল করেন। তাঁকে আটকানোর জন্য জাপানের কোনও ফুটবলার কাছেই ছিলেন না। তবে গোল খাওয়ার ছ’মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে জাপান। তাকেফুসা কুবো বক্সের মধ্যে কিতো নাকামুরাকে বল বাড়িয়ে দেন। নাকামুরা বল নিয়ন্ত্রণ করে খানিকটা এগিয়ে নিচু শটে গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করেন। সমতায় ফেরে জাপান।

সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি জাপানের। ৬৪ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোল করেন ক্রিসেন্সিয়ো সামারভিল। বক্সের মধ্যে ঢুকে বাঁ-দিকে কাট করে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ-পায়ের দুরন্ত নিচু শটে জাল কাঁপান তিনি। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি। যখন সবাই প্রায় ধরেই নিয়েছিল, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে নেদারল্যান্ডস। ঠিক সেই সময় সমতায় ফেরে জাপান। ৮৮ মিনিটে অনবদ্য হেডে গোল করে পরিবর্ত ফুটবলার কোকি ওগাওয়া। ডালাস থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

Netherlands vs Japan match report: Japan equalize again to make it 2-2

ম্যাচের পর মোরিয়াসু বলেন, “নেদারল্যান্ডস খুব শক্তিশালী দল। আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে। কখনও হাল ছাড়েনি।” তবে ড্রয়ে সন্তুষ্ট নন তিনি। জাপান কোচের সংযোজন, “আমরা এক পয়েন্টের জন্য খেলিনি। আমাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট। তাই কিছুটা হতাশা থাকবেই। তবে চাপের মধ্যে থেকেও ফুটবলাররা ধৈর্য হারায়নি। সুযোগ তৈরি করেছে। ম্যাচেও ফিরে এসেছে। ওদের জন্য গর্বিত।” বিশ্বকাপের গ্রুপ এফে জাপানের পরের ম্যাচ ২০ জুন টিউনিসিয়ার বিরুদ্ধে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন