Michael Olise

১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা

বিশ্বকাপ শেষ হতেই মহা বিতর্কে ফ্রান্সের তারকা ফুটবলার মাইকেল ওলিসে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৩:৫১

options
link
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা
ফরাসি ফুটবলার মাইকেল ওলিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

বিশ্বকাপ শেষ হতেই মহা বিতর্কে ফ্রান্সের ফুটবলার মাইকেল ওলিসে (Michael Olise)। বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন ফরাসি তারকা। এবার জানা গেল, ২৪ বছর বয়সি ফুটবলারের এক সন্তান রয়েছে। ৩৪ বছর বয়সি এক মহিলার দাবি, তাঁদের কন্যাসন্তানের আর্থিক দায়িত্ব রাজি নন ওলিসে।

Advertisement

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’কে ফতিমা যোনব্রিশার নামের ওই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে ওলিসের সম্পর্ক ছিল। সেই সময় ফরাসি মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলতেন। প্রায় ২ বছর তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু ফতিমা অন্তঃসত্ত্বা হওয়ার দু’সপ্তাহ পরেই সম্পর্ক ভাঙেন। এরপর ২০২৪-এ ওলিসে বায়ার্ন মিউনিখে চলে আসেন। মিউনিখেই ফতিমা পিতৃত্ব পরীক্ষা করে জানতে পারেন ওলিসেই তাঁর কন্যার বাবা। বর্তমানে সেই মেয়ের বয়স ২০ মাস।

Advertisement

ফতিমার দাবি, তিনি ওলিসের আইনজীবীর থেকে মেয়ের ভরণপোষণের জন্য প্রথমে ভারতীয় মুদ্রায় মাসিক ৯১ হাজার টাকা দাবি করেছিলেন। পরে সেটাকে বাড়িয়ে মাসিক ২ লক্ষ ২০ হাজার টাকা করার আবেদন করেন। কিন্তু তাঁর অভিযোগ, গত দু’বছরে তিনি কোনও আর্থিক সাহায্য পাননি। ‘বিল্ড’কে ফতিমা বলেন, “ও যে নিজের সন্তানের প্রতি এত ঘৃণ্য আচরণ করবে, সেটা ভাবলেই কষ্ট হয়।” এখানেই শেষ নয়। ফতিমার দাবি, আর্থিক সাহায্য চাইলে ওলিসের আইনজীবী বলেন, মেয়েকে পুরনো পোশাক কেনার কথা বলেন। এমনকী গত দু’বছরে ওলিসে একবারও যোগাযোগ করেননি, মুখও দেখেননি। বারবার আইনজীবীদের পাঠিয়েছেন। 

Advertisement

তবে ফরাসি তারকার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁর প্রতিনিধি বলেছেন, ওলিসেই প্রথম আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়ে ব্যাপারটি মিটমাট করে নিতে চেয়েছিলেন। ওলিসের আরও বক্তব্য, ফতিমা তাঁর থেকে মাসিক ৬৬ লক্ষ টাকা চেয়েছিলেন। উল্লেখ্য, ফরাসি মিডফিল্ডার এবার বিশ্বকাপে ৮ ম্যাচে ৭টি অ্যাসিস্ট করেছেন। তাঁকে কিনতে মরিয়া রিয়াল মাদ্রিদ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.