সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)। সেই কারণে সাবধানী ছিল সাদা-কালো শিবির। দিনের শেষে আন্দ্রে চেরনিশভের ছেলেরা ২-১ গোলে হারাল দিল্লি এফসি-কে (Delhi FC)।
খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডেভিড গোল করে এগিয়ে দেন মহামেডান স্পোর্টিংকে। সাদা-কালো শিবিরের দ্বিতীয় গোলটি আসে খেলার ১৪ মিনিটে।
[আরও পড়ুন: চাই আইসিসির অনুদান, ক্রিকেট মাঠে ম্যাচের নামে পিকনিক! তুঙ্গে বিতর্ক]
মহামেডানের হয়ে গোলটি করেন ফানাই। বিরতির আগেই সাদা-কালো শিবিরের দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। নজনে নেমে যায় সাদা-কালো শিবির। অ্যালেক্সিজ গোমেজ এবং কাসিমভ লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময়টা নজনে খেলে মহামেডান স্পোর্টিং।অতিরিক্ত সময়ে বালি গগনদীপ একটি গোল করেন দিল্লির হয়ে। সাদা-কালো শিবিরও অবশ্য গোল সংখ্যা বাড়াতে পারেনি। শেষের দিকে দিল্লি এফসি ব্যবধান কমালেও মহামেডানই শেষ হাসি হাসে। ১০ পয়েন্ট নিয়ে মহামেডান স্পোর্টিং লিগ তালিকায় শীর্ষে।
[আরও পড়ুন: ইংল্যান্ডকে টাইমড আউট করার পরিকল্পনা পাকিস্তানের! স্ট্র্যাটেজি বাতলে দিলেন আক্রম]
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা