এশিয়ান গেমস শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার ১০ দিন আগেই প্রবল বৃষ্টিতে বানভাসি জাপানের আইচি-নাগোয়া। মঙ্গলবারের ভারী বর্ষণে শহরের বহু রাস্তা ও বাড়িঘর জলের তলায় চলে গিয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়াবিদরাও নাজেহাল।
আরও পড়ুন:
ইতিমধ্যেই প্রায় ৪০০ ক্রীড়াবিদ নাগোয়ায় পৌঁছে গিয়েছেন। তাঁদের থাকার জন্য শিপিং কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী আবাসন। কিন্তু তার ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঢুকে পড়ার খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু ক্রীড়াবিদকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্টেডিয়ামের অবস্থাও তথৈবচ। এককথায় বানভাসি জাপান। রেকর্ডভাঙা বৃষ্টিতে আকস্মিক ফ্ল্যাশ ফ্লাডে বিপর্যস্ত মধ্য জাপান।
JAPAN HIT BY SEVERE FLOODING! 🌊
AdvertisementNagoya has recorded 104mm of rain in just one hour, with Japan issuing its highest-level rain warning as parts of the city face severe flooding.
Nagoya is host city for the ASIAN GAMES 2026 from September 19 pic.twitter.com/t0dlm7B4Lt
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) September 9, 2026
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)-র তথ্য অনুযায়ী, নাগোয়া শহরে মাত্র এক ঘণ্টায় ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৮৯০ সালের পর, অর্থাৎ প্রায় ১৩০ বছরের ইতিহাসে এক ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নজির। মাত্র ১২ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ছুঁয়েছে প্রায় ২১৩ মিলিমিটার। গত মঙ্গলবার থেকেই মধ্যাঞ্চলের একাধিক শহরে জল ঢুকতে শুরু করে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও বহু বাড়িঘর। সাময়িক ভাবে ব্যাহত হয়েছে বাস ও সাবওয়ে পরিষেবাও। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। তবে হাল ছাড়ছেন না নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া। আশাবাদী তিনি। তাঁর কথায়, “ক্রীড়াবিদরা নিরাপদে রয়েছেন। মাঠের পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই। পরিকল্পনা মতো এশিয়ান গেমস শুরু করতে কোনও সমস্যা হবে না।”
অন্যদিকে, ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে এশিয়ান গেমসে যাওয়া ভারতীয় দলকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন অ্যাথলিট ও জাতীয় দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতীয় হকি দল এবং বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ অনুষ্ঠানে ছিলেন না। তাঁদের কেউ ইতিমধ্যেই জাপানে পৌঁছে গিয়েছেন। আবার কেউ নিজেদের পছন্দের জায়গায় প্রস্তুতিতে ব্যস্ত।
#IGR: Record rainfall has brought Nagoya to a standstill, flooding roads just days before the Japanese city hosts the Asian Games. Around 104 mm of rain fell in just one hour, forcing hundreds of athletes to evacuate their accommodation. pic.twitter.com/KfmzgZu82g
— India Global Review (@IGR_Media) September 9, 2026
অলিম্পিকের তুলনায়ও বেশি সংখ্যক ক্রীড়াবিদের অংশগ্রহণ করে এশিয়ান গেমসে। এবার ৪৫টি দেশের ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০,৭০০ অ্যাথলিট। নাগোয়ায় এশিয়ান গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। তার আগে প্রবল বর্ষণ উদ্বেগ তৈরি করলেও আয়োজকদের বিশ্বাস, নির্ধারিত সূচি মেনেই হবে প্রতিযোগিতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘প্রতারণার পর প্লে বয়দের অনুশোচনা হয়?’ বিগ বসের ঘরে র্যাপার বাদশাকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!
-
আষাঢ় থেকে কার্তিক দেবতাদের নিদ্রাকাল, তবু শরতেই কেন উৎসবের ছড়াছড়ি?
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ
-
আইএসএল জয়ের ম্যাচে রেফারি ‘কেনা’ ছিল! ইস্টবেঙ্গলের ‘মাস্টার’কে নিয়ে বিস্ফোরক পোস্ট অস্কারের