পিছিয়ে পড়েও কামব্যাক। স্বপ্নের ফর্মে কার্লোস আলকারাজ। অস্ট্রেলীয় ওপেনেও রাজত্ব স্প্যানিশ তারকার। রড লেভার এরেনায় নোভাক জোকোভিচ প্রথম সেট জিতে যে ২৫ তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন দেখেছিলেন, তা ভেঙে দিলেন আলকারাজ। জোকারকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়ে মাত্র ২২ বছর বয়সেই কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের মুকুট উঠল আলকারাজের মাথায়। সর্বকনিষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন তিনি।
আরও পড়ুন:
ফাইনালে ওঠার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছিল আলকারাজকে। প্রায় সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ে হারিয়েছিল জেভরেভকে। সেই তুলনায় সিনারের বিরুদ্ধে জোকোভিচের ম্যাচ অতটাও মহাকাব্যিক ছিল না। ফাইনালে ২২-র আলকারাজের বিরুদ্ধে কি ৩৮-র জোকোভিচ কি সমানে-সমানে টক্কর দিতে পারবেন? রবিবার প্রথম সেটের লড়াই দেখে কিন্তু মনে হয়েছিল, যেন পুরনো দিনের ‘জোকার’। যে অস্ট্রেলীয় ওপেন তিনি ১০ বার জিতেছিলেন। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জেতেন জোকোভিচ।
কিন্তু আলকারাজ দেখালেন তিনি কেন এখন টেনিস বিশ্বের এক নম্বর। জোকোভিচের একের পর এক সার্ভিস ভাঙতে থাকেন তিনি। আবার নিজের সার্ভিসও ধরে রাখেন। শেষ পর্যন্ত ওই সেট জেতেন ৬-২ ব্যবধানে। ম্যাচ যত গড়াল, তত ক্লান্ত দেখাল জোকোভিচকে। তৃতীয় সেটে লম্বা র্যালিতে যার প্রভাব দেখা গেল। যদিও সার্বিয়ান টেনিস তারকা চেষ্টা করে গিয়েছিলেন। কিন্তু আলকারাজের চাপের সামনে পর পর আনফোর্সড এরর করে তৃতীয় সেট হাতছাড়া করেন।
চতুর্থ সেট জিততেও বেশিক্ষণ লাগেনি আলকারাজের। খেতাব হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেই মরিয়া হয়ে ওঠেন জোকোভিচ। স্প্যানিশ তারকার সঙ্গে সমানে-সমানে টক্কর দিচ্ছিলেন। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ হয়তো টাইব্রেকারে গড়াবে। কিন্তু শেষ পর্যন্ত আর চাপ সামলাতে পারলেন না জোকোভিচ। নেটে মারলেন, আনফোর্সড এরর করলেন। শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে জিতে নেন আলকারাজ। এই প্রথমবার তিনি অস্ট্রেলীয় ওপেন জিতলেন আলকারাজ। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামও হয়ে গেল। অন্যদিকে ২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য জোকোভিচকে অপেক্ষা করতে হবে।
Novak Djokovic genuinely likes Carlos Alcaraz.
Some great images from this ceremony. pic.twitter.com/f1d6w7g63w
— José Morgado (@josemorgado) February 1, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে
-
‘নেইমারকে এক্সট্রা টাইমে নামাতাম’, আবেগ নয়, ঝুঁকি নিয়েই বাজিমাত ব্রাজিল কোচ আন্সেলোত্তির
-
ভারত-পাক সীমান্তে উজ্জ্বল কৃতিত্ব, ৪ দশকের অভিজ্ঞ সেনাকর্তাই এবার নয়া সেনাপ্রধান