হরাইজন্টাল বার থেকে ছিটকে পড়ার সেই মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা অ্যারেনা। কয়েক সেকেন্ড আগেও পদকের লড়াই চলছিল। কিন্তু আচমকাই বিপত্তি। কমনওয়েলথ গেমসের পুরুষদের জিমন্যাস্টিক্স ফাইনালে হাত ফসকে ঘাড় মটকে মাটিতে আছড়ে পড়েন ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন।
আরও পড়ুন:
পড়ে যাওয়ার পর নিজে থেকে উঠে দাঁড়াতে পারেননি ল্যাংটন। কয়েক মিনিট ধরে মাঠেই চলে প্রাথমিক চিকিৎসা। সঙ্গে সঙ্গেই খেলা থামিয়ে ছুটে আসে মেডিক্যাল টিম। স্ট্রেচারে তোলার আগে ফ্লোরেই কয়েক মিনিট চিকিৎসা দেওয়া হয়। পরে মাথা ও ঘাড়ে বিশেষ সাপোর্ট লাগিয়ে ১৯ বছরের এই জিমন্যাস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় কিছুক্ষণের জন্য প্রতিযোগিতাও স্থগিত রাখা হয়। ছ’বারের অলিম্পিক পদকজয়ী ম্যাক্স হুইটলকের চোটের কারণে ইংল্যান্ডের দলে সুযোগ পেয়েছিলেন ল্যাংটন। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হল না। টুর্নামেন্টের শেষ রোটেশনেই ঘটে এই দুর্ঘটনা।
🚨NEWS: English gymnast Gabriel Langton has been rushed to hospital after suffering a major fall during the Commonwealth Games pic.twitter.com/bXsMusO5fF
Advertisement— Basil the Great (@BasilTheGreat) July 25, 2026
এখন কেমন আছেন ল্যাংটন? প্রতিযোগিতা শেষে সতীর্থ লুক হোয়াইটহাউস বলেন, “যতটা শুনেছি, ও এখন ভালোই আছে। জিমন্যাস্টিক্স খুবই বিপজ্জনক একটি খেলা। এই ধরনের ঘটনা আমাদের সেই সত্যকে মনে করিয়ে দেয়।” টিম ইংল্যান্ড জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ল্যাংটনের জ্ঞান ছিল। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। স্বাভাবিকভাবেই হাত-পা নাড়াতে পারছিলেন। দলের বিবৃতিতে বলা হয়েছে, “দ্রুত চিকিৎসা এবং সাহায্যের জন্য মেডিক্যাল টিমের প্রতি আমরা কৃতজ্ঞ।”
হাসপাতালে একাধিক স্ক্যান হয়েছে ল্যাংটনের। চিকিৎসকেরা জানান, গুরুতর কোনও চোটের প্রমাণ মেলেনি। রিপোর্ট সন্তোষজনক হওয়ায় পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের এই তরুণ জিমন্যাস্টকে। তাই আপাতত স্বস্তির খবর ইংল্যান্ড শিবিরে। তবে রুপার পদক নিতে যখন ইংল্যান্ডের খেলোয়াড়রা পোডিয়ামে উঠেছিলেন, তখন ল্যাংটন সেখানে ছিলেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ