আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে নামতে চলেছে শুভমান গিলের ভারত। আগামী সপ্তাহে টেস্ট সিরিজের দল ঘোষণা হবে। আর তার আগে চর্চায় একজনই। বলা ভালো, নির্দিষ্ট একজনের ফিটনেস। জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। অন্যদিকে, দলে প্রত্যাবর্তন হতে চলেছে অভিজ্ঞ অলরাউন্ডারের।
আগামী ১৫ আগস্ট থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট হবে গলে। দ্বিতীয় টেস্ট, ২৩ আগস্ট থেকে। কলম্বোয়। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের শেষ ম্যাচে খেলানো হয়নি বুমরাহকে। সেই ম্যাচ সিরিজ নির্ণয়ক হওয়া সত্ত্বেও। কারণ, বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার। তাঁর হাঁটুফুলে ছিল। এই অবস্থায় শ্রীলঙ্কা সিরিজে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন:
ভারতীয় বোর্ড এখনই বুমরাকে নিয়ে হাল ছাড়তে রাজি নয়। বলা হচ্ছে, শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি রয়েছে। পর্যাপ্ত সময় হাতে রয়েছে বুমরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভারতীয় পেসারের এ মুহূর্তে ‘রিকভারি’ চলছে। বোর্ডের মত, বুমরার হাতে যথেষ্ট সময় রয়েছে ‘রিকভারি’ শেষ করে টেস্ট দলে যোগ দেওয়ার। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট টিমে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফেরা নিশ্চিত। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে খেলার পর থেকেই তিনি দলের বাইরে। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তিনি টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হতে পারেন বলে মনে করছেন অনেকে।
বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, “আমরা বুমরাহর চোটের উন্নতির দিকে নিয়মিত নজর রাখছি। টেস্ট সিরিজ শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি। তাই সুস্থ হয়ে দলে ফেরার জন্য ওর হাতে যথেষ্ট সময় আছে।” জানা গিয়েছে, ভারতীয় দল ৪ আগস্টের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছবে। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। তবে বুমরাহ দলের সঙ্গে শুরুতেই শ্রীলঙ্কা যেতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!