কমনওয়েলথ গেমসের চতুর্থ দিন ভারতে ঝুলিতে ফের এল পদক। শুক্রবার পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ঝন্ডু কুমার। সেই ভারত্তোলন থেকেই এল ভারতে দ্বিতীয় পদক। একটা সময় সোনার স্বপ্ন দেখাচ্ছিলেন ঋষিকান্ত সিং। কিন্তু শেষ পর্যন্ত স্বর্ণপদক এল না। ৬০ কেজি ভারত্তোলনে রুপো জিতলেন ভারতের ঋষিকান্ত।
আরও পড়ুন:
শুরুটা দারুণ করেছিলেন ভারতীয় অ্যাথলিট। ৬০ কেজি ভারত্তোলনে নেমেই ভেঙে দেন কমনওয়েলথ গেমসের রেকর্ড। স্ন্যাচে ১২১ কেজি ওজন তুলে ফেলেন ঋষিকান্ত। কমনওয়েলথ গেমসের রেকর্ড পরিমাণ ওজন তুলে তখন সোনালি স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু স্বপ্নভঙ্গ হল ক্লিন অ্যান্ড জার্কে এসে। প্রথম চেষ্টায় ১৪৩ কেজি ওজন তোলেন ঋষিকান্ত। পরের দু’বার ১৪৮ এবং ১৫১ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু দু’বারই ব্যর্থ। অন্য দিকে মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদান টানা ৬বার সফলভাবে ওজন তোলেন। মোট ২৭৩ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমস নতুন রেকর্ড গড়লেন তিনি। ২৬৪ কেজি তুলে দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের ঋষিকান্ত।
দ্বিতীয় পদক জয়ের দিনে লন বোলে খারাপ খবর। টানা দুই ম্যাচ জিতে এদিন নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিং। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয় ভারতীয় জুটিকে। দ্বিতীয় সেটে কামব্যাক করে ১০-১ জিতে যান তাঁরা। কিন্তু টাইব্রেকারে হার মানতে হয় রূপা-পিঙ্কিকে। চলতি কমনওয়েলথ গেমসে এই প্রথমবার হারলেন তাঁরা।
যদিও জিমন্যাস্টিক্স এবং সাঁতারে খুশির খবর। ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন ভারতের জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। সপ্তম স্থানে থেকে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি। এছাড়াও ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ফাইনালে উঠেছে ভারতের পুরুষ দল। শ্রীহরি নটরাজ, আরিয়ান নেহরা, অনীশ গৌড়া এবং দক্ষণ শশীকুমারের দল হিটে তৃতীয় হয়ে উঠেছে ফাইনালে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী