Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Shah Rukh Khan

শাহরুখের দলে খেলবেন ‘বিতর্কিত’ পাক স্পিনার, আইপিএলের আগেই চর্চায় নাইট রাইডার্স

চর্চায় শাহরুখ খানের নাইট রাইডার্স। কারণ, সেই দলে দেখা যাবে পাকিস্তানের 'বিতর্কিত' স্পিনারকে। শুনে অবাক হওয়ারই কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:৪০

options
link
শাহরুখের দলে খেলবেন ‘বিতর্কিত’ পাক স্পিনার, আইপিএলের আগেই চর্চায় নাইট রাইডার্স zoom
শাহরুখের দলে খেলবেন 'বিতর্কিত' পাক স্পিনার। ফাইল ছবি।
Advertisement

আইপিএল শেষ হয়েছে ৩১ মে। পরের মরশুম শুরু হতে এখনও প্রায় ন’মাস বাকি। তার আগেই চর্চায় শাহরুখ খানের নাইট রাইডার্স। কারণ, সেই দলে দেখা যাবে পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনারকে। শুনে অবাক হওয়ারই কথা। ভারতে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি নেই। তা হলে কীভাবে নাইট শিবিরে জায়গা পেলেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক?

আইপিএল নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন পাক স্পিনার। যাঁর বোলিং অ্যাকশন নিয়ে আগেও বিতর্ক হয়েছে। এবার সেই ক্রিকেটারই এসআরকে-র দল নাইট রাইডার্সে। শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স এবারও দলে রেখে দিয়েছে উসমানকে। গত মরশুমে সিপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। দলের সর্বাধিক উইকেটশিকারি ছিলেন তিনিই। চ্যাম্পিয়ন দলের মূল ধাঁচা ভাঙতে চাইছে না ত্রিনবাগো। সেই কারণেই দ্বিতীয় বার ট্রফি ধরে রাখার লক্ষ্যে উসমানের উপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসাবে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিৎজকে এবং মার্কিন অলরাউন্ডার আমশি ডি সিলভা। টানা দ্বিতীয় মরশুম ডোয়েন ব্র্যাভো হেডকোচের দায়িত্বে থাকছেন। পাশাপাশি নিকোলাস পুরান, কায়রন পোলার্ড এবং সুনীল নারিনদের মতো অভিজ্ঞরাও রয়েছেন দলে। শুধু ত্রিনবাগোই নয়, এবারের সিপিএলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে নিয়েছে পেসার নাসিম শাহকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে খেলবেন অলরাউন্ডার শাদাব খান এবং বাঁহাতি স্পিনার সুফিয়ান মোকিম। তবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার আগে সিপিএলে সাতটি ম্যাচ খেলেই তাঁরা দল ছাড়বেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.