টিটি শটে ইন্টারনেট মাতাচ্ছেন ৬৯ বছরের বৃদ্ধা

চেনেন এঁকে? দেখেছেন এঁর কীর্তি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:০১

options
link
টিটি শটে ইন্টারনেট মাতাচ্ছেন ৬৯ বছরের বৃদ্ধা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স? সে তো কেবল সংখ্যা মাত্র। কথাটা অনেকেই বলে থাকেন। কিন্তু মানেন ক’জন? যতজনই মানুক। তার মধ্যে সরস্বতী রাও নিশ্চয়ই পড়েন। সত্তরের দোরগোড়ায় দাঁড়িয়েও যিনি অনায়াসেই টেবিল টেনিসের বলটাকে সপাটে কোর্টের ওপারে পাঠিয়ে দিতে পারেন। হারিয়ে দিতে পারেন সবল প্রতিদ্বন্দ্বীকেও। বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখে নিন ৬৯ বছরের মহিলা কীর্তি।

Advertisement

Advertisement

[রোবট সোফিয়াকে নাগরিকত্ব উপহার সৌদি আরবের, কী প্রতিক্রিয়া যন্ত্রমানবের?]

Advertisement

আশিতে আসিলে নাকি বুড়ো হাড়ে জোর কমে যায়। সামান্য একটু চললেই হাঁফ ধরে। ওষুধের বহর বেড়ে যায়। আর ইচ্ছেগুলো কমে যেতে থাকে। এমন কথাগুলোকে বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক শট নিয়ে চলেছেন সরস্বতী রাও। দক্ষ হাতের শট। জোর এতটাই প্রতিপক্ষ চোখের পলক ফেলতে না ফেলতেই বল গায়েব। শাড়ি পরা বৃদ্ধার এই কেরামতি দেখে হতবাক উপস্থিত দর্শকরাও। সংখ্যাটা খুব একটা বেশি ছিল না। কিন্তু তাতেও হলে কান পাতা দায় ছিল। প্রতিটা শটে দর্শকদের মুখ থেকে বেরিয়ে আসছে স্তুতিবাক্য।

[সঙ্গমের সময় টিভির নেশায় বুঁদ প্রেমিকা, ফল কী হল জানেন?]

আজ থেকে নয়, বহু আগে থেকেই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত সরস্বতী রাও। নিজের সময়ের টিটি চ্যাম্পিয়ন ছিলেন তিনি। সারা ভারতে দ্বিতীয় ব়্যাঙ্কিং ছিল তাঁর। ক্রিকেট, ফুটবলের এ দেশে তথ্যটি খুব বেশি মানুষের পক্ষে জানা মুশকিল। কিন্তু বুড়ো হাড়ে যা ভেলকি প্রাক্তন খেলোয়াড় দেখালেন, তা অবশেষে মন জয় করেছে নেটিজেনদের। ইতিমধ্যেই বহু মানুষ কুর্নিশ জানিয়েছেন ৬৯ বছরের মহিলার এই দক্ষতাকে। নেটদুনিয়ার বাসিন্দাদের সৌজন্যে শেষ জীবনে কিছুটা হলেও নিজের প্রতিভার মূল্য পেলেন, এমনটাই মনে করছেন অনেকে।

[ডিজিটাল হচ্ছে ভারত? তিন মাসে বন্ধ ৩৫৮টি এটিএম]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.