FIFA World Cup

বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দিল না কানাডা

আগামী জুন মাস থেকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, তা সম্ভবত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রাজনীতি প্রভাবিত বিশ্বকাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৫৫

options
link
বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দিল না কানাডা
ফিফা বিশ্বকাপ। ফাইল ছবি।

অনেকেই বলছেন, আগামী জুন মাস থেকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, তা সম্ভবত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রাজনীতি প্রভাবিত বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। এবার প্যালেস্টাইন নিয়েও শুরু হয়ে গেল।

Advertisement

চলতি মাসে কানাডার ভ্যান্তভারে ফিফার সদস্য দেশগুলোর মধ্যে প্রাক্-বিশ্বকাপ বৈঠক হওয়া হবে। যে বৈঠকে যোগ দেওয়ার কথা প্যালেনস্টাইনেরও। কিন্তু কোনও এক ‘অজানা’ কারণে প্যালেস্টাইন ফুটবল সংস্থার তিন আধিকারিকের ভিসা বাতিল করে দিল কানাডা। যা নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলমহলে। পদাধিকারীদের সঠিক আবেদন সত্ত্বেও কানাডার ভিসা বাতিল হয়ে যাওয়ায় চটে গিয়েছে প্যালেস্টাইন ফুটবল ফেডারেশন। তারা সোচ্চার ভাবে ফিফার হস্তক্ষেপের দাবি জানিয়েছে পুরো বিষয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেকেই আশঙ্কা করছেন, যা চলছে, যে ভাবে সব কিছু ঘটছে, তাতে বিশ্বকাপ চলাকালীন কয়েকটা দেশের চলাফেরা-যাতায়াতের উপর না বেসরকারি নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। ইতিমধ্যেই বলাবলি চলছে, হাইতি, ইরান, আইভরি কোস্ট এবং সেনেগাল-এই চার দেশের সমর্থকদের বেশ কিছু কড়াকড়ির আওতায় আনা হবে বিশ্বকাপ চলাকালীন। আগামী ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে বার্ষিক ফিফা কংগ্রেসের বৈঠক হবে। যা আদতে বিশ্বকাপের ঢাকে কাঠি।

Advertisement

যে টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। যে টুর্নামেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-এই তিন দেশজুড়ে। প্যালেস্টাইন আধিকারিকরা ভেবে রেখেছিলেন, ফিফা কংগ্রেসে যোগ দিয়ে ইজরায়েল নিয়ে অভিযোগ জানাবেন। বলবেন যে, প্যালেস্টাইনের দখল করা জমিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট খেলে চলেছে ইজরায়েল। স্বয়ং প্যালেস্টাইন ফুটবল সংস্থার প্রেসিডেন্ট জিবরিল রাজুব তা ভেবে রেখেছিলেন। কিন্তু তাঁর ভিসাই বাতিল করে দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.