Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Virat Kohli

লাস্যময়ীর ছবিতে লাইক করে ফ্যাসাদে, ড্যামেজ কন্ট্রোল বিরাটের! ‘খারাপ লাগছে’, বললেন জার্মান সুন্দরী

বিরাট কোহলির একটা লাইক। তাতেই রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন জার্মান সুন্দরী লিজলাজ ওরফে জেনিফার। নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে তাঁকে নিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৩:২২

options
link
লাস্যময়ীর ছবিতে লাইক করে ফ্যাসাদে, ড্যামেজ কন্ট্রোল বিরাটের! ‘খারাপ লাগছে’, বললেন জার্মান সুন্দরী zoom
গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। ফাইল ছবি।
Advertisement

বিরাট কোহলির একটা লাইক। তাতেই রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন জার্মান সুন্দরী লিজলাজ ওরফে জেনিফার। নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। জানিয়েছেন, গোটা ঘটনায় কিং কোহলিকে নিয়ে যেভাবে জল্পনা ছড়াচ্ছে সেটায় তাঁর বেশ খারাপ লেগেছে।

বৃহস্পতিবার রাত থেকে নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। সেই লাইকের ভিড়ে জ্বলজ্বল করছে বিরাটের নামও। উল্লেখ্য, ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। সেই নিয়ে নেটপাড়া উত্তাল। অনেকের মনেই প্রশ্ন, লিজলাজকে ফলো করেন না বিরাট। তাহলে তাঁর ছবিতে লাইক দিয়েছেন কেন?

Advertisement

লিজলাজ জানান, “গোটা ঘটনাটা কেমন অবিশ্বাস্য। ঘুম থেকে উঠেই দেখি আমাকে নিয়ে গুচ্ছগুচ্ছ খবর হয়েছে। আমি তো জানতামও না কখন আমার ছবিতে বিরাট কোহলি লাইক করেছেন। খবর দেখে জানলাম। অনেকেই খবরের পোর্টাল থেকে খুঁজে বের করেছেন, আমাকে নিয়ে কী কী প্রতিবেদন হয়েছে। সেসব খবর আমাকে অনেকেই পাঠিয়েছেন। প্রচুর মেসেজে ভরে গিয়েছে আমার ইনবক্স। দারুণ লাগছিল।”

নেটদুনিয়ায় জল্পনার মধ্যেই অবশ্য লিজলাজের ছবি থেকে লাইকটি সরিয়ে নিয়েছেন বিরাট। সেই নিয়ে হতাশা গোপন করেননি জার্মান সুন্দরী। বলছেন, “কোহলি আমার ছবি লাইক করেছেন দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরে লাইক সরিয়ে নিলেন। সেটায় বেশ খারাপ লাগছে। তবে ওঁর জন্য আমার বেশ খারাপ লাগছে। কী করে যে এত বড় খবর হয়ে গেল বুঝতেই পারিনি।” লিজলাজ জানিয়েছেন, গতবছর থেকে আইপিএল দেখতে শুরু করেছেন। আরসিবি এবং বিরাটের ভক্তও হয়ে উঠেছেন। সেই বিরাটের লাইক পেয়ে খুশি হয়েছিলেন লিজলাজ। তবে গোটা ঘটনায় কিং কোহলি একেবারে নিশ্চুপ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.