Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
RCB

আইপিএলের মাঝে রং বদল! দিল্লির বিরুদ্ধে নামছে ‘নতুন’ আরসিবি, বিরাটদের ‘শত্রু’ ভূমিপুত্র রাহুল

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রং বদলের জেরে সেই ছন্দ হাতছাড়া হবে না তো? ভয় ধরাচ্ছে ইতিহাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৫:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৫:০১

options
link
আইপিএলের মাঝে রং বদল! দিল্লির বিরুদ্ধে নামছে ‘নতুন’ আরসিবি, বিরাটদের ‘শত্রু’ ভূমিপুত্র রাহুল zoom
বিরাট কোহলি এবং কে এল রাহুল। ফাইল ছবি।

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলেছে। জিতেছে চারটিতে। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা আরসিবির পয়েন্ট ৮। শেষ ম্যাচেও তারা দুরন্ত জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ছন্দে থাকা আরসিবি শনিবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচে বিরাট কোহলিরা ধরা দেবেন একেবারে নতুন রূপে। পরিচিত লাল জার্সি ছেড়ে সবুজ জার্সি পরবেন তাঁরা।

শনিবার আরসিবির প্রতিপক্ষ দিল্লি, যারা খেলেছে চারটি ম্যাচ। দু’টিতে জিতেছে। হেরেছে দু’টিতে। লিগ টেবিলে দিল্লি রয়েছে ছয় নম্বরে। ফর্মের বিচারে সামনের ম্যাচে ফেভারিট হিসাবেই নামছে বেঙ্গালুরু। কারণ, দলের টপ অর্ডার দুর্দান্ত ছন্দে রয়েছে। বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল, ফিল সল্ট এবং টিম ডেভিড দলকে ভরসা দিচ্ছেন। তাদের শক্তি আরও বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড যোগ দেওয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শেষ দুটো ম্যাচে হেরেছে দিল্লি। তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে তাদের ভরসা যোগাতে পারে দু’টো বিষয়। প্রথমত, ‘ঘরের মাঠ’ চিন্নাস্বামীতে কে এল রাহুলের ফর্ম। গতবছর এই মাঠে ৯৩ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০ ইনিংস খেলে এই মাঠে পাঁচশোর উপরে রান করেছেন রাহুল। এবছরের শুরুতে রান না পেলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন রাহুল। দ্বিতীয়ত, বিরাটদের জার্সি ভাগ্য। প্রত্যেকবছর একটা করে ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে মাঠে নামে আরসিবি, পরিবেশ সচেতনতার বার্তা দিতে। কিন্তু সেই জার্সিতে আরসিবির ম্যাচ হারের সংখ্যা অনেকটাই বেশি।

এছাড়াও শনিবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। সূচনা ভালো না হলেও শেষ দু’টো ম্যাচ পরপর জিতে অনেকটা সামলে নিয়েছে সিএসকে। সানরাইজার্স হায়দরাবাদ আবার আত্মবিশ্বাসী রাজস্থান রয়‍্যালসের ‘অপরাজিত’ তকমা কেড়ে নিয়ে। ফলে শনিবার হায়দরাবাদে মুখোমুখি হওয়ার আগে বেশ খোশমেজাজে দুই শিবিরই। সিএসকে-কে ভরসা দিচ্ছে সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রের ব্যাটিং। অন্যদিকে, অভিষেক শর্মার ব্যাটিংয়ের পাশাপাশি প্রফুল হিঞ্জে-সাকিব হুসেনদের ‘অনামী’ বোলিং ভরসা যোগাচ্ছে হায়দরাবাদ শিবিরকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.