স্টাফ রিপোর্টার: ক’দিন আগেই সৌরভ নিয়ে তোপ দেগেছিলেন রবি শাস্ত্রী৷ তাঁর বক্তব্য ছিল, কোচ নির্বাচনের বৈঠকে ছিলেন না সৌরভ৷ এবার আবারও ওই এক প্রসঙ্গ৷ রবি জানিয়ে দিলেন, সৌরভকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমার সঙ্গে কী শক্রুতা৷
বারবার ওই একই প্রশ্ন উঠছে৷ বেশ বিরক্ত শাস্ত্রী৷ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “এর আগেও আমি ওই একই কথা বলেছি৷ এবারও সেটাই বলব৷ সৌরভ সেদিন ছিল না৷ আর আমাকে কেন জিজ্ঞাসা করছেন? যান গিয়ে সৌরভকে জিজ্ঞাসা করুন যে আমার সঙ্গে কী সমস্যা৷” আশা করেছিলেন কোচের দায়িত্বে তিনি থাকবেন৷ কিন্তু শেষমেশ সেটা আর হয়নি৷ প্রথম দিন খারাপ লেগেছিল৷ কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছেন৷ “একটু হতাশ হয়েছিলাম৷ তবে সেটা একদিন৷ এখন নিজেকে সামলে নিয়েছি৷” আঠারো মাস টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন৷ পারফরম্যান্স যে খুব খারাপ ছিল তেমন নয়৷ বরং বিদেশে সিরিজ জেতা গিয়েছে৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ৷ “যত দিন দায়িত্বে ছিলাম, দল স্বপ্নের দৌড়ে ছিল৷ টেস্টে এক নম্বর হওয়া থেকে শুরু করে একদিন, টি-২০, সসবেতেই ভাল ক্রিকেট খেলেছি৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়েও আমাদের দল ভাল পারফরম্যান্স করেছে৷ আমাদের বোলিংয়ে একটু উন্নতি করতে হত৷ অনিল কুম্বলে কোচ হওয়ার পর আশা করি সেই সমস্যা মিটবে৷” বক্তব্য রবির৷
কিন্তু পারফরম্যান্স ভাল হওয়া সত্ত্বেও বোর্ড চুক্তির মেয়াদ বাড়াল না কেন? এবার বেশ উত্তেজিত দেখাল শাস্ত্রীকে, “কোচ কে হবে, সেটা আমার মাথাব্যথা নয়৷ বোর্ড ঠিক করবে৷ আমার কাজ ছিল দলকে ভালভাবে চালানো৷ আমি বলতে পারি, সেটা করতে পেরেছি৷ এই মুহূর্তে সব ফরম্যাটে বিশ্বের প্রথম দু’টো দলের মধ্যে ভারত চলে আসবে৷ তাহলে? তবে একটা কথা বলতে পারি, কারও উপর আমার কোনও রাগ নেই৷”
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য