সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট মাস পরেই চিনের (China) হাংঝৌ (Hangzhou) শহরে বসছে এশিয়ান গেমসের (Asian Games) আসর। ১২ বছর পর যে প্রতিযোগিতায় ফিরছে দাবা। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওই টুর্নামেন্টে দেশের মহিলা ও পুরুষ দল পদক আনবে বলেই মনে করেছে ভারতের দাবা ফেডারেশন (All India Chess Federation)। দেশের দাবা খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনওরকম ফাঁক না রাখতে এবার ভারতীয় দলের ‘মেন্টর’ হচ্ছেন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।
এদিন এক বিবৃতিতে দাবা ফেডারেশন জানিয়েছে, “এশিয়ান গেমসে চারটি স্বর্ণপদকের লক্ষ্যে বিশ্বজয়ী কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দাবা দলের হয়ে। খেলোয়াড়রা আগামী বৃহস্পতিবার থেকেই ওঁর সাহায্য পাবেন।”
[আরও পড়ুন: এশিয়ান গেমসে ‘হঠাৎ পাওয়া সোনা’ করোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন হিমা দাস]
চিনের হাংঝৌ শহরেই ২০১০ সালেও বসেছিল এশিয়ান গেমসের আসর। সেবার আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় দল। মাত্র দু’টি ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার তাই আগেভাগেই শুরু হচ্ছে প্রস্তুতি। ইতিমধ্যে প্রাথমিক পর্বে পুরুষ ও মহিলা দলের ১০ জন খেলোয়াড়কে বাছাই করা হচ্ছে।
এআইসিএফ (AICF) সূত্রে জানা গিয়েছে, এশিয়ান গেমসের প্রাথমিক দল বাছাই হয়েছে বর্তমান আন্তর্জাতিক ব়্যাংকিংয়ের উপর ভিত্তি করে। পুরুষ দলে আছেন বিদিত গুজরাতি, পি হরিকৃষ্ণ, নিহাল সারিন, এসএল নারায়নণ, কে শশীকিরণ, বি অধিবান, কার্তিকেয় মুরলী, অর্জুন ইরিগাইসি, অভিজিৎ গুপ্তা ও সূর্য শেখর গঙ্গোপাধ্যায়। মহিলা দলে রয়েছেন কে হাম্পি, ডি হারিকা, বৈশালী আর, তানিয়া সচদেব, ভক্তি কুলকার্নি, বন্তিকা অগরওয়াল, মেরি অ্যান গোমস, সৌম্যা স্বামীনাথন ও এশা কারাভেদে।
[আরও পড়ুন: সাউথ এশিয়ান গেমসে সোনা জয় মেহুলির, ‘বিশ্বরেকর্ড’ করেও পেলেন না স্বীকৃতি]
এআইসিএফ সূত্রে খবর, জাতীয় দলের তিন নির্বাচক অভিজিৎ কুন্তে, দিব্যেন্দু বড়ুয়া, দীনেশ শর্মা পাঁচ জনের দল নির্বাচন করবেন আগামী এপ্রিল মাসে। এদিকে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে গেমস শুরু হলেও দাবার আসর বসবে ১১ তারিখ থেকে। দু’টি আলাদা ফরম্যাটে খেলা হবে প্রতিয়োগিতায়। সিঙ্গলস খেলাগুলি হবে ১১-১৪ সেপ্টেম্বরে, দলগত খেলা হবে ১৬-২৪ সেপ্টেম্বরে।
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা