বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতেই পারেনি আর্জেন্টিনা। গোটা ম্যাচে লিওনেল স্কালোনির দল কার্যত নিষ্প্রভ ছিল। ৯০ মিনিটে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনার ফুটবলাররা। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় সুবিধাও পেয়ে যায় স্পেন। তবে হারের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরের থমথমে পরিবেশ।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, মাঠে নামার ঠিক আগে ড্রেসিংরুম থেকে সতীর্থদের নিয়ে বেরিয়ে আসছেন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। সেই সময় সতীর্থদের উদ্দেশে তিনি বলেন, “ভামোস মুচাচোস (চলো বন্ধুরা)। শান্ত থাকো সবাই। যা হয়েছে, সব ভুলে যাও। অন্য কিছু নয়, শুধু খেলাটার দিকেই মন দাও।” মেসির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। ফাইনালের আগে ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।
ভিডিওতে আরও দেখা যায়, সাদা জ্যাকেট পরে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসছেন মেসি। মাঠে নামার আগে উভয় দলের খেলোয়াড়দের অপেক্ষার জায়গায় পৌঁছে মেসি স্পেনের একাধিক ফুটবলারের সঙ্গে করমর্দন করেন। কাঁধে হাত রাখেন। কয়েকজনকে আলিঙ্গনও করেন। বিশেষ করে বার্সেলোনার সঙ্গে যুক্ত ফুটবলারদের প্রতি তাঁর আন্তরিকতা নজর কেড়েছে।
🚨🇦🇷 ATENCIÓN: SALIÓ EL VIDEO COMPLETO DE LA SELECCIÓN Y LA ARENGA DE MESSI ANTES DEL PARTIDO.
Una locura poder ver desde adentro cómo se vivió ese momento.
¿Qué opinan de las palabras del capitán? pic.twitter.com/8GFJ1zpfGM
— El Einstein Argentino (@ElEinsteinLibre) July 22, 2026
প্রশ্ন উঠছে, কারণ মেসি যখন সতীর্থদের শান্ত থাকার কথা বলছিলেন, তখন আর্জেন্টিনা ফুটবলারদের খুব উদ্বিগ্ন ও চুপচাপ দেখাচ্ছিল। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, গোটা বিশ্বকাপে এর আগে কখনও তাঁদের এতটা নার্ভাস দেখায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাঁদের শরীরী ভাষায় আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। কিন্তু স্পেনের বিরুদ্ধে ফাইনালের আগে সেই ছবি একেবারেই আলাদা ছিল। এর পর থেকেই সোশাল মিডিয়ায় অনেকেরই দাবি, আর্জেন্টিনার উপর কি কোনও চাপ ছিল?
এমনও অভিযোগ উঠছে, ফিফার ভবিষ্যৎ নির্বাচনকে সামনে রেখে কি কোনওভাবে আর্জেন্টিনাকে প্রভাবিত করা হয়েছিল? যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, গোটা টুর্নামেন্টে ১৯ গোল করা আর্জেন্টিনা ফাইনালে ১২০ মিনিটে গোলমুখে একটি শটও নিতে পারল না কেন? এটি কি শুধুই স্পেনের দুর্দান্ত ফুটবলের ফল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল? এখনও সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ