Zinedine Zidane

জল্পনাই সত্যি! এবার ফ্রান্সের জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান

কোচ হিসাবে জিদান রীতিমতো সফল। রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সঙ্গে রয়েছে দু'বার লা লিগা। উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপেও রিয়ালকে চ্যাম্পিয়ন করেন জিদান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:৪৯

options
link
জল্পনাই সত্যি! এবার ফ্রান্সের জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হতে পারেন জিদান। ফাইল ছবি।

জল্পনা ছিল। শেষপর্যন্ত সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে। একটি প্রখ্যাত সংবাদসংস্থা জানাচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর দিদিয়ে দেশঁ-র জায়গায় ফ্রান্সের কোচ হতে চলেছেন কিংবদন্তি প্রাক্তন ফরাসি তারকা জিনেদিন জিদান (Zinedine Zidane)। খবরে প্রকাশ, ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে।

Advertisement

মৌখিকভাবে সম্মতিও দান করেছেন জিদান। অর্থাৎ, বিশ্বকাপের পর ফ্রান্সের ড্রেসিংরুমে সম্ভবত ফিরতে চলেছেন জিজু। সংবাদসংস্থাটি জানাচ্ছে, লিখিত কোনও চুক্তি এখনও হয়নি। চূড়ান্ত সম্মতি অবশ্য প্রাক্তন তারকা দিয়েছেন। এর আগে বহুবার জাতীয় দলকে কোচিং করানোর কথা বলেছিলেন জিদান।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশঁ ফ্রান্সের কোচ থাকবেন। তারপর তিনি দায়িত্ব ছাড়বেন। একথা দেশঁ আগেই ফ্রান্সের ফুটবল কর্তাদের জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই ফ্রান্স ফুটবল কর্তারা নতুন কোচের সন্ধানে ছিলেন। ফুটবল ফেডারেশনের প্রস্তাব পছন্দ হওয়ায় জিদান সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

তবে এখনও বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কোচ হিসাবে জিদান রীতিমতো সফল। রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সঙ্গে রয়েছে দু’বার লা লিগা। উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপেও রিয়ালকে চ্যাম্পিয়ন করেন জিদান। তবে রিয়াল ছাড়ার পর কোচিং থেকে বিরতি নিয়েছেন তিনি। দীর্ঘদিন কোথাও কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। এবার সরাসরি ফ্রান্সের জাতীয় দলের কোচিং করাতে চলেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.