সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক শিল্পের ক্ষেত্রে সরকারি নীতির বিরোধিতা করে আগামী ২৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটে যেতে পারেন প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী৷ সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের (AIBEA) এক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন৷ ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের ৯টি ইউনিয়নের যৌথ মঞ্চ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে৷
তাদের দাবি, সরকারের ব্যাঙ্ক সংস্কারের নীতি জনস্বার্থ বিরোধী৷ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সওয়াল করেছেন তারা৷ একই সঙ্গে আপত্তি তুলেছেন ব্যাঙ্কিং সেক্টরে এফডিআই-এর পরিমান বৃদ্ধি নিয়ে৷ এইরকমই একাধিক দাবি নিয়ে ২৯ জুলাই সামিল হতে চলেছেন ধর্মঘটে৷
এআইবিইএ’র সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটচলম বলেছেন, তাঁদের সদস্য প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী৷ সবাই ২৯ জুলাই ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হবেন৷ পাশাপাশি, বেসরকারি ব্যাঙ্ক, আঞ্চলিক ও গ্রামীণ ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কের কর্মীরাও এতে অংশ নেবেন বলে তিনি জানান৷ মঙ্গলবারই ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে ধর্মঘটের নোটিস পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’কে অমিতাভের শুভেচ্ছা, সৃজিত লিখলেন, ‘মুহূর্তটার গুরুত্ব অপরিসীম’!
-
বারান্দায় তৃণমূল নেতা, ঘরে পড়ে বৃদ্ধ বাবা! অশোকনগরে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
-
‘গণ অনুষ্ঠানে ধাপ্পাশ্রী দেওয়া হোক’, নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙা’ নিয়ে কটাক্ষ ঋতব্রতর
-
পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল
-
অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! কুলতলির গ্রামের পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও