সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত আইএস জঙ্গি আস্তানায় মহিলাদের ভূমিকা ছিল কেবল যৌনদাসী হয়ে জঙ্গিদের লালসা মেটানো এবং সন্তান উৎপাদন করে জঙ্গিদের দলকে আরও সমৃদ্ধ করে তোলা৷ কিন্তু এবার বোধহয়, আইএস ডেরাতেও এল পরিবর্তন৷ জেহাদের পথে মহিলাদের উদ্বুদ্ধ করতে প্রথমবার আইএস ভিডিওতে দেখা মিলল এক মহিলার৷ প্রথমবার আইএস মুখপাত্র হিসাবে একজন মহিলার আবির্ভাব বিষয়টি বেশ চমকপ্রদ হলেও, এর পিছনে বড় মতলব আঁটার চেষ্টা করছে জঙ্গিরা৷ অন্তত এমনটাই মত অভিজ্ঞমহলের৷
মহিলার মাধ্যমেই এই জঙ্গিগোষ্ঠী মহিলাদের নিজেদের পথের প্রতি আকৃষ্ট করতে চাইছে বলে মনে করা হচ্ছে৷ আইএসআইএস জঙ্গিদের সদ্য প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে, আপাদমস্তক বোরখায় ঢাকা একজন মহিলা জেহাদের কথা ঘোষণা করছে এবং মহিলাদের তাদের সঙ্গে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে৷ এর আগে অবধি আইএস ভিডিওগুলিতে কেবল পুরুষদেরই দেখা যেত৷ কিন্তু এবার ঘটল ব্যক্তিক্রম৷
শুধু তাই নয়, সম্প্রতি আইএস জঙ্গিদের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে৷ সেই ম্যাগাজিনের নাম, ‘ম্যাজেস্টিক’৷ মহিলা পাঠকদের উদ্দেশ্য করেই এই বই প্রকাশ করা হয়েছিল বলে জানা গিয়েছে৷
মহিলাদের নিজেদের ভাবধারায় অনুপ্রাণিত করতে কোনও কসুর রাখছে না জঙ্গিরা৷ অন্যদিকে বহু কিশোরী এবং যুবতী নিজেদের বাড়ি, পরিবার এবং সুস্থ জীবনযাপন ছেড়ে জেহাদের পথ বেছে নিতে সিরিয়ায় পাড়ি দিচ্ছেন বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
মশার বিদেশ সফর! বিমানে চেপে জার্মানি পাড়ি দিল মশক, কামড়ে মৃত বিমানবন্দরের কর্মী
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর