সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ বিধায়ক কর্তার সিং তানওয়ারের বাড়ি হানা দিয়ে আয়কর দফতর টাকা ও সামগ্রী মিলিয়ে উদ্ধার করল প্রায় ১৩০ কোটি৷ এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হযেছিল৷ তবে এবার অভিযান চালিয়ে উদ্ধার হল নজিরবিহীন অর্থমূল্যের সামগ্রী ও টাকা৷ যদিও পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন অভিযুক্ত বিধায়ক৷
ছাতারপুরের আপ বিধায়ক সম্প্রতি বিরাট একটি ফার্ম হাউস কেনেন৷ এবং তা কেনা হয় নগদ টাকায়৷ রেজিস্ট্রেশন ও স্টাম্প বাবদ সরকারকে প্রদেয় টাকা তিনি দেননি৷ কর্তার ও তাঁর সহযোগীরা মিলেই এই ফার্ম হাউস কেনেন৷ এরপরই তাঁর সম্পত্তির সন্ধানে তল্লাশি চালায় আয়কর দফতর৷ মঙ্গলবার বিধায়কের বাড়ি হানা দিয়ে টাকা ও অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় ১৩০ কোটির বেআইনি সম্পত্তি উদ্ধার করা হয়৷
যদিও তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন কর্তার সিং৷ আপ-এ যোগ দেওয়ার আগে তিনি বিজেপিতেই ছিলেন৷ তাই তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার আপকে অপদস্থ করতেই এই চক্রান্ত করেছে৷ আপাতত তাঁর ও তাঁর ভাইয়ের গহনা ও নগদ সমেত প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!