থিয়েটারের সঙ্গে তাঁর যোগ নতুন নয়। এবার অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত মজুমদার। সিনেমা নাকি ওটিটির পর্দায় দেখা যাবে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে? কৌতূহল অমূলক নয়! খবর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন বৃত্তান্ত নিয়ে মঞ্চস্থ হতে চলেছে এক নতুন নাটক। সেখানেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় ধরা দেবেন সুকান্ত।
‘কেশরী হত্যা?’ নাটকের নামকরণেই স্পষ্ট ভারতকেশরীর রহস্যমৃত্যুর প্রভাব থাকছে স্ক্রিপ্টে। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই নাটকের রিহার্সাল।
আরও পড়ুন:
‘রঙ্গ অপেরা’ নাট্যদলের হাত ধরে আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি ‘কেশরী হত্যা?’ নাটকের নামকরণেই স্পষ্ট ভারতকেশরীর রহস্যমৃত্যুর প্রভাব থাকছে স্ক্রিপ্টে। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই নাটকের রিহার্সাল। আর সেপ্টেম্বর মাসের শেষের দিকে মঞ্চস্থ হবে ‘কেশরী হত্যা?’। ‘রঙ্গ অপেরা’ নাট্যদলের তরফে জানানো হয়েছে, আপাতত একমাস টানা রিহার্সাল চলবে। তারপর শো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন খোদ নাট্যদলের কর্ণধার কৌশিক। তার হাত ধরেই থিয়েটারজগতে পা রেখেছেন সুকান্ত মজুমদার। এবার ‘কেশরী হত্যা?’য় বাজপেয়ীর চরিত্র চিত্রায়ণের ভার তাঁর হাতেই সঁপেছেন কৌশিক। শ্যামাপ্রসাদের জীবনের আধারে তৈরি এই নাটকে সুকান্ত মজুমদারকে বাজপেয়ীর চরিত্রে কাস্ট করার কথা কীভাবে মাথায় এল?

বিজেপির জন্মলগ্ন থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ী এক বিস্তৃত নাম, অতঃপর সেই দলেরই উত্তরসূরী হিসেবে মঞ্চে কেমন চমক দেন সুকান্ত মজুমদার? নজর থাকবে সেদিকে।
এপ্রসঙ্গে কৌশিক জানিয়েছেন, “উনি বালুরঘাটের মানুষ। আর বালুরঘাট নাটকের শহর। সুকান্ত মজুমদার আমাদের নাটক দেখে প্রশংসা করেছিলেন, তারপর আমরা ওঁকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিই। তবে গোড়ায় সময়ের অভাবে বিষয়টি এগোয়নি। পরবর্তীতে সময় হওয়ায় তিনিও উৎসাহ দেখান।” রাজনীতির মঞ্চের ব্যক্তিত্বদের অভিনয়ে আসা নতুন নয়। পর্দার পাশাপাশি থিয়েটারের মঞ্চে রীতিমতো জনপ্রিয় ব্রাত্য বসু, পার্থ ভৌমিকরা। কুণাল ঘোষও ছবিতে অভিনয় করেছেন। এবার সুকান্ত মজুমদারকে দেখা যাবে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে। নাট্যকার সঞ্জয় আচার্য। নির্দেশনায় দেবাশীষ বিশ্বাস। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘প্রস্তাব এসেছে অভিনয় করার জন্য। ভাবনা-চিন্তা করছি। বাঙালি সংস্কৃতির সঙ্গে নাটক জড়িয়ে আছে।’’
জানা গিয়েছে, বাংলা ভাগ থেকে শ্যামাপ্রসাদের কাশ্মীরযাত্রা এবং তাঁর মৃত্যুর বিষয়টিও এই নাটকে উঠে আসবে। আর সেখানেই অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত। বিজেপির জন্মলগ্ন থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ী এক বিস্তৃত নাম, অতঃপর সেই দলেরই উত্তরসূরী হিসেবে মঞ্চে কেমন চমক দেন সুকান্ত মজুমদার? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার