সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও বাধা রইল না৷ এবার তিনি সম্পূর্ণ মুক্ত৷ সমস্ত ষড়যন্ত্র, অভিযোগ, অনিশ্চয়তাকে দেশে ফেলে রেখে রিও পাড়ি দিতে চলেছেন নরসিংহ যাদব৷ বুধবার ভারতীয় কুস্তিগিরকে ওলিম্পিকে অংশ নেওয়ার জন্য সবুজ সংকেত দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ)৷
জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) নরসিংহকে সোমবারই ছাড়পত্র দিয়েছিল৷ তবে তাঁর সমস্ত রিপোর্ট পুনরায় খতিয়ে দেখবে বলে মঙ্গলবার জানায় আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং সংস্থা (ওয়াডা)৷ তাদের সম্মতির অপেক্ষায় ছিলেন নরসিংহ৷ কিন্তু তার আগেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের তরফে জানিয়ে দেওয়া হল, ৭৪ কেজি বিভাগে ওলিম্পিকের রিংয়ে নামতে আর কোনও বাধা নেই তাঁর৷ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ জানান, “নাডার ছাড়পত্র পাওয়া মাত্র আমরা ওয়ার্ল্ড বডিকে নরসিংহের কথা লিখিতভাবে জানাই৷ আজ তার ইতিবাচক সাড়া মিলল৷”
এত কিছুর পরও যদিও এখনই রিওর বিমানে চড়তে পারছেন না ২৬ বছরের ভারতীয় কুস্তিগির৷ কারণ ওয়াডা তাঁকে নিয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট জমা দেয়নি৷ সংস্থা যদি নাডার রিপোর্টে কোনও অসঙ্গতি দেখে, সেক্ষেত্রে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে৷ রিংয়ে নামার আগে রিংয়ের বাইরে লাগাতার সমস্যায় পড়তে হচ্ছে নরসিংহকে৷ এর প্রভাব কি তাঁর পারফরম্যান্সেও পড়তে পারে? কুস্তিগির অবশ্য রিও যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী৷ বলে দিচ্ছেন, পদক নিয়েই দেশে ফিরবেন৷
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ