সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল নয়, কুয়ো থেকে উঠে আসছে পেট্রলের মতো জ্বালানি তেল৷ আর এ খবর চাউর হতেই লোকে লোকারণ্য বিহারের গয়া জেলার এক কুয়োয়৷
কুয়ো থেকে জ্বালানি তেল কী উঠে আসতে পারে! প্রকৃতির খেয়ালে অবশ্য নানারকম কাণ্ডকারখানা ঘটে৷ বিহারের এই গ্রামের কুয়োতেও সেরকমই কিছু ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ আর তাই জলের বদলে উঠে আসছে তেলের মতো পদার্থ৷ মুখে মুখে এ খবর ছড়াতেই স্থানীয় অধিবাসীদের মধ্যে তা সংগ্রহ করার হিড়িক পড়ে যায়৷ কাতারে কাতারে লোক জমা হয়ে পাত্রে সংগ্রহ করছেন এই তেল৷ সকলেরই আশা কোনও মূল্যবান পদার্থই হয়তো উঠে আসছে৷ হাসিমুখেই তা নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা৷
ইতিমধ্যেই এ কুয়োর কথা জানানো হয়েছে প্রশাসনকে৷ পুলিশ সূত্রে খবর, পেট্রোল জাতীয় একরকম জ্বালানি তেল উঠে আসছে কুয়ো থেকে৷ তবে অপরিশোধিত এ ধরনের তৈলাক্ত পদার্থ অধিবাসীদের পক্ষে ক্ষতিকরও হয়ে উঠতে পারে৷ আর তাই কুয়োটিকে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন কুয়ো থেকে তেল উঠে এল, তা আদৌ কোনও কাজে লাগানো যায় কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে৷
Oil found in a well in Bihar’s Gaya city,locals throng well in large numbers to get their share pic.twitter.com/N81Wu8dvVp
— ANI (@ANI_news) August 21, 2016
সর্বশেষ খবর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু