সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভিলে পার্লে’ স্টেশনের পাশ দিয়ে লোকাল ট্রেনটা আন্ধেরির দিকে যাওয়ার সময় আর সেই চেনা সুন্দর গন্ধটা পাবেন না মুম্বইবাসী৷ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রায় শতাব্দী প্রাচীন আয়তকার বাড়িটার চিমনি থেকে আর ধোঁয়া বের হতে দেখা যাবে না৷ কারণ, বন্ধই হয়ে গেল ‘পার্লে’র প্রথম কারখানা৷
১৯২৯ সাল থেকে কতই না ইতিহাসের সাক্ষী থেকেছে দেশের বৃহত্তম বিস্কুট ব্র্যান্ডের এই বাড়িটি৷ তবে, বিস্কুট নয় প্রথমে তৈরি হত ক্যান্ডি৷ যা বিক্রি করা হত কাঁচের জারে করে৷ পরে প্লাস্টিকের মোড়কে ‘কিরণ’ স্টোরে পাওয়া যেত পার্লের এই ক্যান্ডি৷ ১৯৩৯ সালে প্রথম বিস্কুট তৈরি শুরু করে পার্লে কোম্পানি৷ প্রথমে ‘পার্লে গ্লুকো’ নামে বিক্রি হত এই বিস্কুট৷ মোড়কে সেই চেনা পরিচিত সদাহাস্য শিশুর মুখ৷ পরে গ্লুকো শব্দটি ছোট হয়ে ‘জি’-তে রূপান্তরিত হয়৷ সময়ের পরিবর্তনে ব্র্যান্ড স্লোগান হয়ে যায় ‘জি মানে জিনিয়াস’৷
প্রায় শতাব্দী প্রাচীন এই কারখানা বন্ধ হওয়ার নেপথ্যে এর কমতে থাকা উৎপাদনশীলতাকেই দায়ী করেছেন মালিক বিজয় চৌহান৷ সারা দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার এই ব্যবসার সবচেয়ে কম উৎপাদন এখানেই হয়৷ তাই ৩০০ কর্মীকে ভিআরএস দিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে শোনা গিয়েছে, কারখানা বন্ধ করলেও মুম্বইয়ের শহরতলিতে প্রায় ১০ একর জমি নিজেদের কাছেই রেখে দিচ্ছে কোম্পানি৷ ভবিষ্যতে এই জমি নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে বলেই জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া