সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে বারাণসীর রামনগরে শনিবার মৃত্যু হল অন্তত ১৯ জনের, আহত শতাধিক৷ মৃতদের মধ্যে ১৫ জন মহিলা বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোকজ্ঞাপন করেছেন৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করে প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন গঙ্গা নদীর ধারে রাজঘাট ব্রিজের কাছে ধর্মগুরু বাবা জয়গুরুদেবের সভা ছিল৷ সেই সভায় যোগ দিতে আসেন হাজার হাজার মানুষ৷ অভিযোগ, উদ্যোক্তারা ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি৷ তাদেরই অপদার্থতায় এদিন এতজনের মৃত্যু হল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা৷ উত্তরপ্রদেশ সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷
Death toll in stampede during Baba Jai Gurdev’s sabha in Varanasi rises to 14 (Graphic content) pic.twitter.com/dWX0eo56R3
Advertisement— ANI UP (@ANINewsUP) October 15, 2016
সর্বশেষ খবর
-
নিষেধাজ্ঞা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান, হাসিনার ধানমন্ডিতে আওয়ামি লিগের মিছিলে বিস্ফোরণ
-
দুর্দিনে ভরসা বাম-কংগ্রেস! ভরাডুবির পর মমতার মুখে ‘আজাদি’ স্লোগান, প্রশ্ন মিলনের জেল নিয়েও
-
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা
-
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক
-
রাশিয়ার যুদ্ধে শামিল ছয় শতক আগে মৃত রাজপুত্রও! রণক্ষেত্রের আশ্চর্য কাহিনি