গোটা দেশের সামনে এমন দৃষ্টান্ত তৈরি করুন যাতে বিজেপি মুখ থুবড়ে পড়ে, শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, বিজেপি সব ধরনের ক্ষমতা, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি ইত্যাদি ব্যবহার করে ভোটের ময়দানে নেমেছে। কিন্তু তা সত্ত্বেও তারা পরাজিত হবে। গণনার দিন সকাল থেকে কোমর বেঁধে কাজ করার আহ্বান জানিয়েছেন অভিষেক।
এই বিষয়ে আরও খবর
এদিন ২৯৪ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভারচুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টরা যাতে পুনর্গণনার দাবি তোলেন সেই বার্তা দিয়েছেন মমতা। এদিন বৈঠকে আরও জানানো হয়েছে, আইডি কার্ডের জন্য কাউন্টিং এজেন্টদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। সেই তথ্য সঙ্গে সঙ্গে যেন দিয়ে দেওয়া না হয় সেই আর্জি জানিয়েছেন মমতা ও অভিষেক। বিজেপির হাতে সেই সব তথ্য চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। এজেন্টদের বাড়িতেও অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। বৈঠকে জানানো হয়েছে, আজ রাত থেকে ২৪ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস খোলা থাকবে। কোনও প্রয়োজন হলে যেন তাঁর অফিসে যোগাযোগ করা হয়।
উল্লেখ্য, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। বৈঠকে তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন। পাশাপাশি কাউন্টিং এজেন্টরা যেন গণনার দিন বাড়ির খাবার, জল নিয়ে আসেন সেই আর্জিও জানানো হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ



