ভোট দ্বিতীয়া
WB 2nd Phase Election 2026

হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে ভোটকেন্দ্রে, ভোট দিয়ে কী বললেন তৃণমূল সাংসদ মিতালি বাগ?

হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট দিতে এলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। এদিন বেলায় আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, "কণ্ঠনালিকেটে নিলেও জয় বাংলা বলব।"

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:০৪

options
link
হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে ভোটকেন্দ্রে, ভোট দিয়ে কী বললেন তৃণমূল সাংসদ মিতালি বাগ?
ভোট দিতে যাচ্ছেন মিতালি বাগ। নিজস্ব চিত্র

হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট (WB 2nd Phase Election 2026) দিতে এলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। এদিন বেলায় আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” রাজ্যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। সেই কথা জানিয়েছেন মিতালি। “কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে হুমকি দেওয়া হচ্ছে।”

Advertisement

নির্বাচনের প্রচারের একদম শেষ দিকে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা হয় বলে অভিযোগ। আরামবাগ এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন মিতালি। যাওয়ার পথে তাঁর গাড়ির উপর অতর্কিত আক্রমণ হয়। বাঁশ-লাঠি দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়! গাড়ির কাঁচ ভাঙে। ঘটনায় জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাংসদকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড়া হবে না। সেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ, বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট (WB 2nd Phase Election 2026) চলছে। এদিন সকালে হাসপাতাল থেকে ছুটি হয়েছে মিতালির। তিনি বাড়ি না গিয়ে আরামবাগের ১৩৯ নং বুথে পৌঁছে যান। অ্যাম্বুল্যান্স করে তিনি সেখানে ভোটকেন্দ্রে পৌঁছন। হুইল চেয়ার করে তাঁকে বুথের ভিতর নিয়ে যাওয়া হয়।

Advertisement

এদিন সাংসদ জানান, “কোনও হিংসা হবে না। নির্বাচন কমিশন বড় বড় কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর জন্য ১৬টি রাজ্য থেকে বিজেপির নেতারা এসেছেন। হিংসার বার্তা দিয়েছেন তারা।” বিজেপি হিংসা-রক্তের রাজনীতি করে। তাদের থেকে আর কী আশা করা যায়? সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর কথায়, “মানুষ ভোট দিচ্ছেন। বিজেপি এজেন্ট দিতে পারছে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.