WB Assembly Election 2026

সখে ভ্যান চালাতে গিয়ে সোজা দোকানে! ৪ ‘মদ্যপ’ জওয়ানকে আটক করল পুলিশ

ভোট মিটে গেলেন এলাকায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মদ খেয়ে জওয়ানরা সখে ভ্যান চালাতে গিয়েছিলেন। চালক ভ্যান ছাড়তে রাজি না হলেও একপ্রকার জোর করে সেটি নেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরই ঘটল বড়সড় দুর্ঘটনা। পুলিশ ওই চারজন জওয়ানকে আটক করেছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১, ২০২৬, ২১:০৯

options
link
সখে ভ্যান চালাতে গিয়ে সোজা দোকানে! ৪ ‘মদ্যপ’ জওয়ানকে আটক করল পুলিশ
আটক চার জওয়ান। নিজস্ব চিত্র

ভোট (WB Assembly Election 2026) মিটে গেলেও এলাকায় নিরাপত্তার জন্য রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মদ খেয়ে জওয়ানরা সখে ভ্যান চালাতে গিয়েছিলেন! চালক ভ্যান ছাড়তে রাজি না হলেও একপ্রকার জোর করে সেটি নেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরই ঘটল বড়সড় দুর্ঘটনা। পুলিশ ওই চারজন জওয়ানকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, ওই জওয়ানরা ভোটের নিরাপত্তার জন্য ঠাকুরনগর হাই স্কুলের ক্যাম্পে রয়েছেন। আজ, শুক্রবার সকালে সূর্য পোদ্দার নামে স্থানীয় এক ব্যক্তি তাঁর ভ্যান নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, কয়েকজন জওয়ান তাঁকে দাঁড়াতে বলেন৷ চাঁদপাড়ার যাবে বলে ভাড়াও ঠিক হয়। অভিযোগ, সাধারণ পোশাকে থাকা জওয়ানদের একজন জোর করে ভ্যান চালানোর কথা বলেন। কিন্তু চালক সেটি দিতে নারাজ ছিলেন। কিন্তু ক্রমাগত জোর করায় ভ্যানচালকের আপত্তি আর ধোপে টেকেনি। তাঁকে বসিয়েই জওয়ান ভ্যান চালাতে শুরু করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, প্রথমে ভ্যানটি রাস্তার বাঁদিকে থাকা একটি সাইকেলে ধাক্কা মারে। এরপর সামান্য এগিয়েই একটি দোকানে সজোরে ভ্যানটি ধাক্কা মারে। সেসময় চালক ছিটকে পড়ে জখম হন৷ চালক সূর্য পোদ্দারের পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই চার জওয়ানকে ঘিরে রাখা হয়। জওয়ানরা মদ্যপ ছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জওয়ানদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা৷

Advertisement

ঘটনার খবর পেয়ে স্কুলে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর৷ মমতা ঠাকুর পরে বলেন, “আমাদের একজন মতুয়া ভ্যানচালক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এই জওয়ানদের জন্য। বিষয়টি তদন্ত করে পুলিশ বিচার করুক।” জওয়ানদের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.