শ্রমিক দিবসে মর্মান্তিক পরিণতি শ্রমিকের। পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণের। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তাঁর। শুক্রবার ঘটনাটি ঘটেছে তারাপীঠে। ঘটনায় ক্ষোভ স্থানীয়দের। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত তরুণের নাম সামিউল শেখ। বয়স ১৮। তিনি নিমাপাখুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। অল্প বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন সামিউল। স্বপ্ন ছিল সংসারের অনটন ঘুচিয়ে আলো নিয়ে আসবেন। সেই লক্ষ্যেই রাজমিস্ত্রির কাজ শেখা। প্রতিদিনের মতো এ দিন শুক্রবার ভোরে বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ ডিপো থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্টেট বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ভেড়ামারি মোড়ে আচমকা ইউ-টার্ন নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল পথে চলে যায়। সজোরে ধাক্কা মারে সামিউলের বাইকে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তরুণ। মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তরুণকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এ দিকে বাইকে ধাক্কা মারার পর পালিয়ে যায় বাসের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ও ভুল দিক থেকে ইউ-টার্ন নেওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামিউলের বাড়িতে শোকের ছায়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!