ভোটের (Bengal Election 2026) মুখে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়িতে হামলার অভিযোগ। পালটা আইএসএফ কর্মীদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। তৃণমূল-আইএসএফ কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে পুলিশের লাঠিচার্জ।
এই বিষয়ে আরও খবর
ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের মনোনয়নের পরেই উত্তেজনার সূত্রপাত। বুধবার ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন আরাবুল। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে ভাঙড়ের শাঁকশহর অঞ্চলে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।আইএসএফের অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরা আরাবুলের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন।
এরপরই উত্তপ্ত হয় এলাকার পরিস্থিতি। পালটা বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে শয়ে শয়ে আইএসএফ কর্মী। লাঠি হাতে তেড়ে যেতেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই।
আইএসএফ কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তাতেই বিক্ষোভে বসেন আরাবুল। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ। দু’পক্ষের অশান্তি ঠেকাতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রসঙ্গত, ভোটের মুখে তৃণমূল ছেড়ে নওশাদের দলে নাম লিখিয়েছেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বে এবার তাঁর লড়াই তৃণমূলের বাহারুল ইসলামের সঙ্গে। যদিও এদিনের অশান্তি নিয়ে তৃণমূলের তরফে কোনও বিবৃতি মেলেনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
-
কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
-
সৎ বাবা-দাদুর লালসার শিকার নাবালিকা! স্কুল শিক্ষিকাদের অভিযোগে গ্রেপ্তার ২
-
মারাঠি না জানলে বাতিল ট্যাক্সিচালকদের লাইসেন্স! ভূমিপুত্রদের জন্য বিরাট ঘোষণা মহারাষ্ট্রের
-
‘বিশ্বকাপ থেকে বার করে দেওয়া হোক’, রেফারিং নিয়ে ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের



