ফের একবার চেনা মেজাজে দেখা গেল বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সোমবার খড়গপুর স্টেশন লাগোয়া বোগদা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় শান্তি ফেরাতে, দুর্নীতি বন্ধ করতে ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো এখানেও ‘বুলডোজার’ নীতি প্রয়োগ করবে বিজেপি। এছাড়াও যা যা প্রয়োজন সব করা হবে। দিলীপ আরও বলেন, ‘বাংলা রামরাজ্য হবেই।’
আরও পড়ুন:
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপ দাগেন দিলীপ (Dilip Ghosh)। তিনি বলেন, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র সব জায়গায় রামরাজ্য হয়ে গিয়েছে। বাংলার মুসলমানরা কেন এই সব রাজ্যে চাকরি করতে যান তার জবাব ফিরহাদের থেকে চেয়েছেন দিলীপ। তাঁর দাবি, বাংলায় মুসলমানদের সুরক্ষা নেই। রামরাজ্যে মুসলমানরা সুরক্ষিত। তাঁর কথায়, ‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে, ফিরহাদের অসুবিধা হলে অন্য রাজ্যে চলে যাবেন।’ এদিন দিলীপ আরও দাবি করেন, তৃণমূলের লোকজনের সঙ্গে যাঁরা ঘুরছেন তাঁরাই দিলীপ ঘোষকে জেতাবে।
ভোটের মুখে শাসকদলের একের পর এক নেতাকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ জানান, এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দুর্নীতির বিচার হবেই। বিজেপি এলে সবাইকে জেলে যেতে হবে।
এছাড়াও এদিন ফের একবার বন্দেমাতরমের পক্ষে সওয়াল করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বন্দেমাতরমের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যাঁরা এই কাজ করবে তাঁদের দেশের বাইরে যেতে বলব।” পাশাপাশি বাঙালি ইস্যুতে কীর্তি আজাদ, জুন মালিয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ।
উল্লেখ্য, রবিবার বাংলায় নির্বাচনী প্রচার সভায় বুলডোজার নিয়ে ফের হুমকির সুর শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে। সোমবার তাঁকে পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ
-
‘আমাদের দেশে বাঁচাও কঠিন,’ যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের