দাপুটে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সন্তান। নিজেও পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় (Sirsanya Bandopadhyay)। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, কত সম্পত্তির মালিক কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করতেই প্রকাশ্যে এসেছে তার সম্পত্তির খতিয়ান। চলুন আজ জেনে নেওয়া যাক শীর্ষণ্যর ব্যাঙ্কে রয়েছে কত, বাড়ি-গাড়িই বা কটি।
এই বিষয়ে আরও খবর
হলফনামা বলছে, মনোনয়ন পেশের সময় পেশায় আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের (Sirsanya Bandopadhyay) হাতে নগদ ছিল ৩ লক্ষ ৭১ হাজার ৩৭২। তাঁর মোট ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মোট রয়েছে ৪০ লক্ষ ২৮ হাজার ০৮১ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের সার্কাস অ্যাভিনিউ শাখার অ্যাকাউন্টে রয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৫৩ টাকা। ওই শাখারই আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪২৭ টাকা। একই ব্যাঙ্কের একই শাখার অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার ২৭৯ টাকা। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে রয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৭ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে রয়েছে ৬০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্কের কালীঘাট শাখায় রয়েছে ৩১ হাজার ৪৬২ টাকা। এইচডিএফসির যদুবাদু বাজার শাখায় রয়েছে ৩ হাজার ৬৬৪ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৪ হাজার ৬৫৪ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে (ইলেকশন অ্যাকাউন্ট) রয়েছে ২০ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ডে রয়েছে ২৬ লক্ষ ৬৭ হজারা ৬৩২ টাকা। একটি রেকারিং অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকা। শীর্ষণ্যের বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে চার কোটি। তাঁর একটি গাড়ি রয়েছে, যার দাম ৬ লক্ষ ৭১ হাজার ৬৮৩ টাকা। সোনা, রূপো ও হিরে মিলিয়ে তাঁর মোট গয়নার দাম ৯ লক্ষ ০৩ হাজার ০৭৪ টাকা। কল্যাণপুত্রের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ২১৯ টাকা।

শীর্ষণ্যর নামে রয়েছে একটি ফ্ল্যাট। যার বাজার দর ১ কোটি ৫০ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। হাতে নগদ রয়েছে ২৫ হাজার ৮০০ টাকা। তাঁর একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৫২১ টাকা। তাঁর বিনিয়োগের পরিমাণ ৭০ লক্ষ ৬৩ হাজার ৩ টাকা। তাঁর নামে একটি গাড়ি রয়েছে। যার দাম ৭ লক্ষ ৭২ হাজার ৯৭ টাকা। ৩০ লক্ষ টাকার বেশি অঙ্কের গয়না রয়েছে তাঁর। একটি ছোট্ট ফ্ল্যাটও রয়েছে শীর্ষণ্যজায়ার। যার দাম ১৬ লক্ষ টাকা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভরা আষাঢ়েও ঘর্মাক্ত বাংলা, হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্য! ঝেঁপে বৃষ্টি নামবে কবে?
-
‘ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’, জি-৭ বৈঠকে মোদি সাক্ষাতে মিষ্টি হাসি মেলোনির
-
বেপরোয়া ইজরায়েল! ট্রাম্পের সতর্কবার্তা উড়িয়ে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৪
-
পুষ্পাকে পুলিশের হাত থেকে ‘অপহরণে’র ছক কষে গ্রেপ্তার ৮ অনুগামী, র্যাডারে জাহাঙ্গিরের স্ত্রীও
-
‘পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন’, মেসি গোলের রেকর্ড ছুঁতেই অরূপকে খোঁচা শতদ্রুর
নিবেদিত






