বিজেপি প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত। এবার চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তায় আগুন জ্বেলে দীপাঞ্জন গুহ ‘দূর হঠো’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।
এই বিষয়ে আরও খবর
দীপাঞ্জন গুহ চুঁচুড়ার বাসিন্দা। ২০২১ সালের নির্বাচনে তিনি চন্দননগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে। তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে পরাজিত হয়েছিলেন। সেই দীপাঞ্জনকে ফের প্রার্থী করায় ক্ষুব্ধ দলীয় কর্মী-সমর্থকদের একাংশ।
বিজেপির তৃতীয় তালিকায় চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা করা হয়। বিজেপি দলের একাংশ তাঁকে মানতে নারাজ। তাই বাগবাজার জিটি রোডের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। দীপাঞ্জন গুহ চুঁচুড়ার বাসিন্দা। ২০২১ সালের নির্বাচনে তিনি চন্দননগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে। তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে পরাজিত হয়েছিলেন। সেই দীপাঞ্জনকে ফের প্রার্থী করায় ক্ষুব্ধ দলীয় কর্মী-সমর্থকদের একাংশ।
উল্লেখ্য, পাহাড় থেকে সমতল। কলকাতা থেকে জেলা জায়গায় জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। কলকাতার বেলেঘাটা আসনেও প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ হয়েছে। তুমুল গণ্ডগোল হয়। সল্টলেকে বিজেপির দপ্তরে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। সেই বিক্ষোভে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে কর্মীদের উদ্দেশ্যে চোখ রাঙাতেও দেখা যায়। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে আসরে নামতে হয়। তিনি কর্মীদের বোঝান। তারপরও বিক্ষোভ চলতে থাকে। একাধিকবার প্রার্থী পদ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। সেই ক্ষোভের আগুন নেভাতে বেলেঘাটার প্রার্থী বদলেরও নাকি ভাবনাচিন্তা চলছে। অসন্তোষের আগুনে এবার উত্তপ্ত চন্দননগর। এই পরিস্থিতিতে বেশ বিপাকে বিজেপি। ভোটের আগে প্রচার ভুলে আপাতত ঘরোয়া দ্বন্দ্ব সামাল দিতেই ব্যস্ত নেতা-কর্মীরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার



