West Bengal Assembly Election

বিজেপি করার ‘অপরাধে’ আবাসের ঘর মেলেনি! দুর্গাপুরে তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী

বিজেপি করার 'অপরাধে' আবাসের ঘর মেলেনি! এই বিষয় নিয়ে তুমুল তরজা বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীর। ভোটের আবহে আরও উত্তপ্ত হল দুর্গাপুর পূর্ব। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:১৫

options
link
বিজেপি করার ‘অপরাধে’ আবাসের ঘর মেলেনি! দুর্গাপুরে তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী
দুর্গাপুরে তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী।

বিজেপি করার ‘অপরাধে’ আবাসের ঘর মেলেনি! এই বিষয় নিয়ে তুমুল তরজা বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীর। ভোটের (West Bengal Assembly Election) আবহে আরও উত্তপ্ত হল দুর্গাপুর পূর্ব। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। রং দেখে কাজ করে না রাজ্য সরকার, পালটা সরব তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার।

Advertisement

এই বিতর্কের সূত্রপাত বিজেপি কর্মী সমীর গোপের বক্তব্যে। দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর গ্রামের বাসিন্দা সমীর গোপ। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তাঁর পরিবার কাঁচাবাড়িতে বাস করে। মাথায় টালির চালের বদলে প্লাস্টিক লাগানো, বৃ্ষ্টির জল আটকানোর ব্যবস্থা! ঝড়বৃষ্টি, দুর্যোগ হলে বাড়িঘর কাঁপে। পরিবার দিন ভয়ে কাটাতে হয় সমীর গোপকে! অনটনের মধ্যে দিন কাটাতে হয় অনেক দিনই। কিন্তু কেন এভাবে থাকা? 

Advertisement

দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর গ্রামের বাসিন্দা সমীর গোপ। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তিনি। সব কাগজপত্রও জমা করেছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ওই পরিবারের নাম তালিকায় ওঠেনি। 

অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তিনি। সব কাগজপত্রও জমা করেছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ওই পরিবারের নাম তালিকায় ওঠেনি। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, দরবার করেও কোনও ফল মেলেনি। সরকারি টাকা না পাওয়ায় আবাসের বাড়ি হয়নি ওই পরিবারের। সমীর গোপের দাবি, “আমি বারবার আবেদন করেছি, সব কাগজ জমা দিয়েছি। তবুও আমার নাম তালিকায় নেই। আমি বিজেপি করি বলেই আমাকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগই আমি করছি। আমার থাকার মতো ঠিকঠাক ঘর নেই, তবুও কোনও সাহায্য পাচ্ছি না।”

Advertisement

এবার সেই বিষয়কেই হাতিয়ার করে প্রচারে নেমেছেন বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি কর্মীদের বঞ্চিত করা হয়েছে। বিজেপি করার ‘অপরাধে’ এই কাজ করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”আগে দুর্গাপুরে এমন সংস্কৃতি ছিল না, এখন বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু এখানে দেখা যাচ্ছে, নগর নিগমের কমিশনার বেছে বেছে নাম বাদ দিচ্ছেন। যারা বিজেপি সমর্থক, তাদেরই বেশি করে বঞ্চিত করা হচ্ছে।”

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তিনি পালটা বলেছেন, “কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আবাস যোজনার সুবিধা দেওয়া বা বঞ্চিত করা সরকারের নীতি নয়।” রাজ্যের পাওনা টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। সেই অভিযোগও করেছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.