রাজ্যে আরও এক বিএলও-র মৃত্যু। প্রথম দফার ভোটের পর মৃত্যু বাঁকুড়ার এক বিএলও-র। ভোটের দিন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন। বমি শুরু হয়। শনিবার হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু। পরিবার জানিয়েছেন, ভোটের ডিউটির সময় অসুস্থ হয়ে পড়েন। পর্যাপ্ত পানীয় জল পাননি। বিএলও-র মৃত্যুতে কমিশনকে দুষছেন তাঁর পরিবার। শোকের ছায়া পরিবারে।
এই বিষয়ে আরও খবর
মৃত বিএলও-র নাম শম্পা পরামাণিক। তিনি বাঁকুড়ার মৌলাডাঙার বাসিন্দা। পেশায় আইসিডিএস কর্মী ছিলেন। শম্পা বাঁকুড়া বিধানসভার বাঁকুড়া টাউন বয়েজ হাই স্কুলের ৮৭ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন। কমিশনের নির্দেশ মেনে বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকে নিজের দায়িত্ব পালন করছিলেন শম্পা। পরিবারের সদস্যদের কথায়, ভোটের দিন প্রবল রোদ ও অসহনীয় গরম ছিল। রোদ মাথায় নিয়ে ডিউটি করছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়েন অভিযোগ, প্রয়োজনীয় পানীয় জল পাননি তিনি।
কোনওমতে ভোটের কাজ শেষ করে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরে বমি শুরু করেন। সেই থেকেই অসুস্থ ছিলেন। শনিবার সকালে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়া বাড়ি থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ২৩ এপ্রিল দিনভর বুথের বাইরে রোদ-গরমের মধ্যে বসে কাজ করতে হয়েছে শম্পাকে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও ছিল না বলে দাবি তাঁদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের
-
বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে মোহনবাগান
-
যন্তরে মন্তরে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
-
‘দিল্লিতে জেএনইউ, বাংলায় জেইউ’, যাদবপুরকে ‘শহুরে নকশালদের আঁতুরঘর’ বললেন অর্জুন সিং
-
হোমওয়ার্ক করেনি বলে লাঠি দিয়ে মার শিক্ষিকার, ক্লাসেই চিরঘুমে ঢলে পড়ল ৬ বছরের পড়ুয়া!



