WB Assembly Election 2026

‘গান্ধী দেশদ্রোহী, ক্ষুদিরাম দেশের কিছুই জানতেন না’, বিজেপি প্রার্থীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৫:২৮

options
link
‘গান্ধী দেশদ্রোহী, ক্ষুদিরাম দেশের কিছুই জানতেন না’, বিজেপি প্রার্থীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক
বিজেপির ধূপগুড়ি বিধানসভা আসনের প্রার্থী নরেশ রায়।

নির্বাচনের আগে প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ। এখানেই শেষ নয়, বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কেও আপত্তিকর মন্তব্য! সমালোচনায় বিদ্ধ ধূপগুড়ির বিজেপি প্রার্থী। যা ভোটের (WB Assembly Election 2026) মুখে অস্বস্তি বাড়াল পদ্মশিবিরের। এদিকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে শাসকদল তৃণমূল। 

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ওইদিন জলপাইগুড়ির বারোগরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন বিজেপির ধূপগুড়ি বিধানসভা আসনের প্রার্থী নরেশ রায়।  এখানেই থামেননি তিনি। ক্ষুদিরাম বসু ১৭ বছরে আত্ম বলিদান দিয়েছেন ঠিকই, কিন্তু দেশ সম্পর্কে কিছুই জানতেন না বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী। তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া ভাষায় সমালোচনা করে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং যিনি এমন মন্তব্য করেন, তাঁকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। পাশাপাশি নরেশ রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কংগ্রেসের ধুপগুড়ি বিধানসভার প্রার্থী হরিশচন্দ্র রায় এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দেশের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্যক্তিত্বকে এভাবে অপমান করা উচিত নয়। অন্যদিকে প্রার্থীর এই মন্তব্যে বিজেপির অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.