Advertisement
Advertisement
Rekha Patra

বাড়ি-গাড়ি-গয়না কিছুই নেই, সন্দেশখালির নিম্নবিত্ত পরিবারের বধূ রেখার সম্পত্তির পরিমাণ কত?

নিম্নবিত্ত পরিবারের সন্তান রেখা আর্থিক টানাটানিতে পড়াশোনা সেভাবে করতে পারেননি। সন্দেশখালির সন্দীপ পাত্রের সঙ্গে অল্প বয়সেই বিয়ে হয় তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:৪১

options
link
বাড়ি-গাড়ি-গয়না কিছুই নেই, সন্দেশখালির নিম্নবিত্ত পরিবারের বধূ রেখার সম্পত্তির পরিমাণ কত? zoom
সন্দেশখালির নিম্নবিত্ত পরিবারের বধূ রেখার সম্পত্তির পরিমাণ কত?

নিম্নবিত্ত জীবন থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন রেখা পাত্র (Rekha Patra)। গত লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে তাঁকেই প্রার্থী করেছিল বিজেপি। যদিও জয়ের হাসি হাসতে পারেননি। তারপর পেরিয়েছে ২ বছর। ছাব্বিশে বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) সেই রেখা পাত্রের উপরই ভরসা করেছে পদ্মশিবির। হিঙ্গলগঞ্জ আসনের বিজেপির প্রার্থী তিনি। ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন তিনি। জানেন রেখা পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত?

রেখা পাত্রের সম্পত্তির খতিয়ান।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের দ্বীপ অঞ্চল সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র। অভাবী পরিবারের বধূ। নুন আনতে পান্তা ফুরোয়। দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই ছিল জীবন। হলফনামাতেই স্পষ্ট তাঁর আর্থিক পরিস্থিতি। নথি বলছে, মনোনয়ন পেশের সময় রেখা পাত্রের হাতে নগদ ছিল তিরিশ হাজার টাকা। মোট দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। তাতে রয়েছে মোট ৩৮ হাজার ২৩২ টাকা। বিনিয়োগ নেই। নেই সোনা বা গাড়ি। একেবারেই সাদামাটা জীবন রেখার। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৮ হাজার ২৩২ টাকা। রেখার স্বামীরও আর্থিক অবস্থা একইরকম। তাঁর হাতে নগদ রয়েছে ১০ হাজার টাকা। ব্যাঙ্কে রয়েছে ৯ হাজার ৯১৭ টাকা। গাড়ি, বাড়ি কিছুই নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, নিম্নবিত্ত পরিবারের সন্তান রেখা (Rekha Patra) আর্থিক টানাটানিতে পড়াশোনা সেভাবে করতে পারেননি। সন্দেশখালির সন্দীপ পাত্রের সঙ্গে অল্প বয়সেই বিয়ে হয় তাঁর। বিয়ের পরেও আর্থিক স্বচ্ছলতার মুখ সেভাবে দেখেননি। সন্দীপ পরিযায়ী শ্রমিক। পেটের টানে এরাজ্য থেকে ওরাজ্যে ঘুরে বেড়ান। ভিনরাজ্যে গিয়ে স্বামীর উপার্জিত সামান্য টাকাতেই সংসার সামলে গিয়েছেন রেখা। তিনি বর্তমানে তিন মেয়ের মা। বড় মেয়ে সুষমা ১৪ বছর বয়সি। মেজ মেয়ে করবীর বয়স ৯। ছোট মেয়ে কনক মোটে বছর পাঁচেকের। তাঁদের সামলেই রাজনীতি চালাচ্ছেন বধূ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.