Bengal Election 2026

ভোটপ্রচারে ‘অপসংস্কৃতি’ই আপন করল বামেরা! মীনাক্ষী, কলতানদের মিছিলে ডিজে, AI থিম সং!

শুরুটা হয়েছিল 'টুম্পা সোনা' দিয়ে। ২০২১ সালের ভোটপ্রচারে সোশাল মিডিয়ার ভাইরাল 'টুম্পা সোনা' গানের তালের বিরোধীদের বিঁধে গান বেধে ব্যাপক সাড়া ফেলেছিল বামেরা। তবে এবার ভোটের প্রচারে 'কমরেড'দের থিম সং অন্য মাত্রা পেয়েছে। AI-এর সাহায্য নিয়ে কেন্দ্র ধরে ধরে আলাদা আলাদা থিম সং তৈরি করা হয়েছে এবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৪৬

options
link
ভোটপ্রচারে ‘অপসংস্কৃতি’ই আপন করল বামেরা! মীনাক্ষী, কলতানদের মিছিলে ডিজে, AI থিম সং!
ফাইল ছবি।

এআই যখন বাধ্য কমরেড! শুনতে অবাক লাগলেও, ভোটের (Bengal Election 2026) ময়দানে এই গল্প সত্যি করে দেখাল বামেরা। কেন্দ্র ধরে ধরে মিনাক্ষী, কলতানদের জন্য ‘থিম সং’ তৈরি করে দিচ্ছে এআই। পাড়ায় পাড়ায় প্রচারে ডিজে বক্সে বাজছে বামেদের থিম সং। তালে তালে দেদার নাচ। কমরেডকূলে তথাকথিত ‘অপসংস্কৃতি’ এখন আপন করল বামেরা।

Advertisement

শুরুটা হয়েছিল ‘টুম্পা সোনা’ দিয়ে। ২০২১ সালের ভোটপ্রচারে সোশাল মিডিয়ার ভাইরাল ‘টুম্পা সোনা’ গানের তালের বিরোধীদের বিঁধে গান বেধে ব্যাপক সাড়া ফেলেছিল বামেরা। তবে এবার ভোটের প্রচারে ‘কমরেড’দের থিম সং অন্য মাত্রা পেয়েছে। AI-এর সাহায্য নিয়ে কেন্দ্র ধরে ধরে আলাদা আলাদা থিম সং তৈরি করা হয়েছে এবার। ইতিমধ্যেই উত্তরপাড়া, নোয়াপাড়া, শ্রীরামপুর, পানিহাটি, ডোমকল সহ বিভিন্ন কেন্দ্রের সিপিএম প্রার্থীদের সমর্থনে এআই নির্মিত গান বাজতে শোনা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেওয়াল লিখনের পুরনো পন্থা কার্যত ঝেড়ে ফেলে সমাজ মাধ্যমের ওয়ালেই এখন প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব পক্ষ। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির বুদ্ধিমত্তাকে। বামেরাও পিছিয়ে নেয়। এআই-কে কাজে লাগিয়ে প্রচারের থিম সং তৈরি হয়ে যাচ্ছে মুহুর্তে। কিন্তু কীভাবে তা সম্ভব হচ্ছে? এক সিপিএম কর্মী সূত্রে জানা গিয়েছে, দলের স্থানীয় স্তরের কর্মীরাই গান লিখছেন। সেই গানের কথা তুলে দেওয়া হচ্ছে এআই-এর হাতে। তারপর সেই গানে কেমন গলার ধরন চান, কেমন রিদম হবে, সবটা এআই-কে বুঝিয়ে দিতে পারলেই কেল্লাফতে!

Advertisement

এআই-কে কাজে লাগিয়ে রাতারাতি গান তৈরি হয়ে যাচ্ছে। লাল ঝান্ডার মিছিলে ডিজে বক্সে বাজছে এআই নির্মিত তালের গান। তার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। উত্তরপাড়ায় দল বেঁধে নাচ মিনাক্ষীর ফেসবুক পেজ থেকে লাইভও করা হয়।

বাম রাজনীতির ইতিহাসে প্যারোডি নতুন নয়। তবে এ বারের বিধানসভা ভোটে (Bengal Election 2026) তুলনায় এআই-এর রমরমা দেখা যাচ্ছে বামেদের প্রচারের গানে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি বাম রাজনীতিতে স্ব-ঘোষিত ‘অপসংস্কৃতি’ই এখন আপন করার সময় এসেছে? যদিও দলের অন্দরেই এআই নির্মিত গান বাজিয়ে প্রচার করা নিয়ে ভিন্নমত রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.