West Bengal Assembly Election

ইটাহারে খোলা হল অমল আচার্যের ফ্লেক্স, কমিশন বলছে, প্রার্থী ঘোষণার আগেই প্রচার কেন!

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছে। রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে। কংগ্রেস এখনও বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এদিকে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রে কংগ্রেস নেতা অমল আচার্য নিজেই সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরে নিয়ে প্রচার শুরু করেন!

Advertisement
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৭:১৯

options
link
ইটাহারে খোলা হল অমল আচার্যের ফ্লেক্স, কমিশন বলছে, প্রার্থী ঘোষণার আগেই প্রচার কেন!
খোলা হচ্ছে ফ্লেক্স। নিজস্ব চিত্র

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছে। রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে। কংগ্রেস এখনও বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এদিকে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রে কংগ্রেস নেতা অমল আচার্য নিজেই সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরে নিয়ে প্রচার শুরু করেন! তিনি তাঁর নামে পোস্টার-হোর্ডিংও লাগিয়েছিলেন। কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী ঘোষিত না হওয়ায় অমল আচার্যের নামের নির্বাচনী প্রচারের পোস্টার-ব্যানার খুলে নিল নির্বাচন দপ্তরের কর্মীরা।

Advertisement

এক ব্যক্তির পক্ষ থেকে উত্তর দিনাজপুরের নির্বাচনী আধিকারিকের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। এরপরই কমিশনে অভিযোগের ভিত্তিতে ইটাহারের চৌরাস্তা এলাকার এক বাড়ির ছাদে লাগানো বড় ব্যানার খুলে নেওয়া হয়। ঘটনাই চাঞ্চল্য শুরু হয়েছে। শনিবার সকালেও কংগ্রেসের দলীয় কর্মীদের অন্দরে এই বিষয়ে জোর চাপানউতোর অব্যাহত। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের তরফে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় অঘোষিত প্রার্থীর দু’টি পোস্টার খুলে নেন কমিশনের কর্তব্যরত কর্মীরা। যদিও এদিন উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া অমল আচার্যও ক্ষোভপ্রকাশ করেছেন।

Advertisement

তাঁর দাবি,”তৃণমূল ভয় পেয়ে আমার পোস্টার খোলার অভিযোগ করেছে। অথচ অনেকদিন ধরে ইটাহার বাস টার্মিনাস সরকারি ভবনে তৃণমূলের কার্যালয় খুলে রয়েছে। তখন কোনও পদক্ষেপ করা হয় না।” তবে এব্যাপারে ইটাহার ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক দাস বলেন,” কে কার পোস্টার খুলে নিল আমাদের জানা নেই। আমারাই জয়ী হব। আমাদের দলীয় কার্যালয় অন্যত্র কয়েক দিনের মধ্যেই হবে।” এদিকে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিবেককুমার বলেন,”নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সমস্ত কাজ চলছে। এখানে আলাদা কোনও বিষয় নেই।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.