ভোট দ্বিতীয়া
WB Assembly Election 2026

উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! ক্ষোভে ফুঁসছেন তৃণমূল প্রার্থী

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৯:৫০

options
link
উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! ক্ষোভে ফুঁসছেন তৃণমূল প্রার্থী
উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যুতে সিসিটিভি ফুটেজ তলব জেলাশাসকের

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! উদয়নারায়ণপুরে ভোট দিতে এসে মৃত্যু হল বৃদ্ধের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে কমিশন। জানানো হয়েছে, ভোট দেওয়ার পর তিনি অসুস্থতার কারণে ভোটকেন্দ্রের কাছে হঠাৎ পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানিয়েছে কমিশন।

Advertisement

মৃত বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদনারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের বাসিন্দা। গ্রামের ২৪৫ নম্বর বুথের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তিনি। জানা গিয়েছে, এ দিন পূর্ণচন্দ্রবাবু তাঁর ছেলে তরণী দলুইয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। বৃদ্ধ একা চলতে পারেন না। পরিবারের সদস্যরা তাঁর হাঁটাচলাতে সাহায্য করেন।

Advertisement

তাই স্বাভাবিকভাবেই ছেলের সঙ্গে বুথে যান তিনি। পূর্ণবাবুর ছেলে বাবার সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান, তিনিও কেন্দ্রে ঢুকবেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁদের অনুমতি দেয়নি। তবে ভোটাধিকার প্রয়োগের আপ্রাণ চেষ্টা করেন বৃদ্ধা। পরপর ২ বার চেষ্টা চালান তাঁরা। তৃতীয়বার ফের জওয়ানদের আবেদন জানাতে গেলে পূর্ণচন্দ্রবাবুকে জওয়ানরা ধাক্কা মারেন বলে অভিযোগ।

Advertisement

তার জেরে বাবা ও ছেলে মাটিতে পড়ে যান। অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পূর্ণচন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন। জওয়ানদের ধাক্কার জেরে এই ঘটনা বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তিনি বলেন, “যে ভাবে বৃদ্ধ ভোটারকে আক্রমণ করা হয়েছে তা অন্যায়। তাঁর প্রাণ গেল। নিন্দনীয় ঘটনা।” তবে নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ভোট দেওয়ার পর অসুস্থ হয়ে  পড়েন বৃদ্ধ। বুথ চত্বরে তিনি পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.