West Bengal Assembly Election

খারাপ আবহাওয়ায় ফাঁকা সভাস্থল, দুর্যোগের কবলে প্রধানমন্ত্রীর কর্মসূচি

হলদিয়ায় প্রথমসভা সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতভর বৃষ্টিতে গোটা সভাস্থল জলমগ্ন অবস্থায় রয়েছে।

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৪:১৭

options
link
খারাপ আবহাওয়ায় ফাঁকা সভাস্থল, দুর্যোগের কবলে প্রধানমন্ত্রীর কর্মসূচি

বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সভায় দুর্যোগের ভ্রকুটি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হল না হলদিয়ার সভা। আজ বৃহস্পতিবার বাংলায় তিনটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। হলদিয়ায় প্রথমসভা সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতভর বৃষ্টিতে গোটা সভাস্থল জলমগ্ন হয়ে পড়ে। এমনকী জল জমে যায় হেলিপ্যাডেও। সভায় আসতে সমস্যার মধ্যে পড়তে হয় কর্মীসমর্থকদেরও। এই পরিস্থিতিতে কখন সভা শুরু হবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, কলাইকুন্ডা বিমানবন্দরে অবরতণ করেছে মোদির বিমান। সেখান থেকে কপ্টারে হলদিয়া পৌঁছবেন তিনি।

Advertisement

রাতভর বৃষ্টিতে গোটা সভাস্থল জলমগ্ন হয়ে পড়ে। এমনকী জল জমে যায় হেলিপ্যাডেও। সভায় আসতে সমস্যার মধ্যে পড়তে হয় কর্মীসমর্থকদেরও। এই পরিস্থিতিতে কখন সভা শুরু হবে তা নিয়ে তৈরি হয় জটিলতা।

রাতভর বৃষ্টিতে জল জমে যায় হেলিপ্যাডে।

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)। এরপর ভোট রয়েছে ২৯ এপ্রিল। ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন শাসক-বিরোধী দলের নেতারা। প্রচারে ঝড় তুলতে উত্তর থেকে দক্ষিণে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে আজ বৃহস্পতিবার ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট ঘোষণা হওয়ার পর দ্বিতীয়বার বঙ্গ সফরে তিনি। প্রথমে হলদিয়া, এরপর আসানসোল এবং সিউড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি। বৃষ্টি হয় পূর্ব মেদিনীপুরেও। এরফলে হলদিয়ায় সভাস্থলে সম্পূর্ণ জলে ভর্তি হয়ে যায়। এমনকী হেলিপ্যাডেও জল জমে যায়। তবে আবহাওয়ার একটু উন্নতি হতেই পরিস্থিতি স্বাভাবিক করতে নেমে পড়েছেন কর্মীরা। এমনকী হেলিপ্যাড-মাঠ শুকানোর কাজও শুরু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, হলদিয়ার সভা নির্ধারিত সাড়ে ৯টায় শুরু হতে না পারায়, মোদির বাকি দুটি সভার সময়ও বিলম্ব হতে পারে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.